Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ১ সীমান্ত, ৩ শত্রু: ‘অপারেশন সিঁদুর’ কেবল পাকিস্তানের বিরুদ্ধে অভিযান ছিল না

১ সীমান্ত, ৩ শত্রু: ‘অপারেশন সিঁদুর’ কেবল পাকিস্তানের বিরুদ্ধে অভিযান ছিল না

Online Desk জুলাই 4, 2025
rahul-ddd.jpg

ওঙ্কার ডেস্ক: ‘অপারেশন সিঁদুর’ অভিযান কেবল পাকিস্তানের বিরুদ্ধে ছিল না। এই অভিযান ছিল পাকিস্তান-সহ তিন দেশের বিরুদ্ধে। কোন কোন দেশের মোকাবিলা করতে হয়েছে এই অভিযানে তা জানালেন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ রাহুল আর সিং।

‘‘অপারেশন সিঁদুর’ থেকে কিছু শিক্ষা হয়েছে। প্রযুক্তি এবং মানব বুদ্ধিমত্তা ব্যবহার করে সংগৃহীত প্রচুর তথ্যের উপর ভিত্তি করে লক্ষ্যবস্তু পরিকল্পনা এবং নির্বাচনচ করা হয়েছিল। মোট ২১টি লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছিল, যার মধ্যে নয়টি লক্ষ্যবস্তুতে আমরা অভিযান চালানো বুদ্ধিমানের কাজ বলে মনে করেছি।’ রাহুল বলেন, আমাদের সামনে সীমানা ছিল একটা। কিন্তু প্রতিপক্ষ ছিল তিন জন। যার মধ্যে সামনের সারিতে ছিল পাকিস্তান। আর তাদের সবরকম সাহায্য করছিল চিন। প্রসঙ্গত পাকিস্তানের ৮১ শতাংশ মিলিটারি হার্ডওয়্যার আসে চিন থেকে। বেজিং এর কাছ থেকে অস্ত্রও কেনে পাকিস্তান। তিনি বলেন, পাকিস্তানের মাধ্যমে নিজেদের অস্ত্রের শক্তিপরীক্ষা করে বেজিং। ইসলামাবাদকে চিন লাইভ ল্যাব হিসাবে ব্যবহার করে। এ ছাড়া পাকিস্তানকে সাহায্য করেছিল তুরস্ক। তাই অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে তিন দেশকে জবাব দিয়েছে নয়াদিল্লি।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে মৃত্যু হয় ২৬ জনের। সেই ঘটনায় পাকিস্তানের হাত ছিল বলে অভিযোগ উঠেছিল। পহেলগাঁও কাণ্ডের জবাবে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতের সেনা বাহিনী। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল নয়াদিল্লি।

Post Views: 270

Continue Reading

Previous: ২০ বছরে প্রতিস্রুতিই সার হয়নি কাঠচাড়া সেতু নির্মাণ!
Next: কসবা কাণ্ডের পর আনন্দ চন্দ্র কলেজে ইউনিয়নরুমে তালা

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.