Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘বুদ্ধম শরণং গচ্ছামি’, ডুয়ার্সের গভীরে চলছে বিশ্ব শান্তির প্রয়াস

‘বুদ্ধম শরণং গচ্ছামি’, ডুয়ার্সের গভীরে চলছে বিশ্ব শান্তির প্রয়াস

Online Desk আগস্ট 14, 2024
buddha.png

উজ্জ্বল হোর, জলপাইগুড়ি : বিগত কয়েক দিন ধরে যখন ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে বাংলাদেশের অশান্তির কালো মেঘ, ঠিক সেই সময় উত্তরের হিমালয়ের কোলে অবস্থিত ডুয়ার্সের ডামডিম নামক স্থানে এক সুবিসাল জায়গা জুড়ে গড়ে ওঠা বোকার শেদ্রা ওবার চিমেইলিং ইনস্টিটিউট ফর হাইয়ার বুদ্ধিস্ট স্টাডিস রিসার্চ -এর উপাসনা স্থলে বৌদ্ধ ধর্ম গুরুর তত্ত্বাবধানে প্রায় সাড়ে তিনশো নতুন প্রজন্মের ছেলেমেয়ের উপস্থিতিতে প্রতিদিন বিশ্ব শান্তির উদ্দেশ্যে করা বিশেষ প্রার্থনার সঙ্গে চলছে বৌদ্ধ দর্শন শিক্ষার পাঠ।
আকাশে সাদা মেঘের সঙ্গে দুরে দৃশ্যমান পাহাড়ের খাঁজ, বৌদ্ধ দর্শনের সুনিপুণ কারুকার্যে ভরপুর সুবিশাল উপাসনা স্থলের এমন পরিবেশে ক্ষণিকের অবস্থানেই মনে অনুভূত হয় শান্তির উপস্থিতি, যে কারণে নিত্যদিনের মানসিক চাপ থেকে কিছুটা হলেও মুক্তি পেতে ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটক থেকে আশপাশের জেলা থেকে বহু শান্তিকামী মানুষের ভীড় বাড়ছে এই বৌদ্ধ দর্শন প্রচারের শিক্ষা নিকেতনে।
উল্লেখ্য, বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখার মধ্যে অন্যতম একটি কর্মা ডামডিমের এই বৌদ্ধ দর্শন শিক্ষায়তনে. মূলত এই কর্মা বিভাগের দর্শন সঙ্গে তিব্বতীয় তন্ত্র সাধনার পাঠ নিয়ে বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্য তৈরী হচ্ছে প্রায় সাড়ে তিনশো ভবিষ্যতের বৌদ্ধ লামা।
যদিও ইতিমধ্যেই এই বৌদ্ধ দর্শন শিক্ষায়তন থেকে ১৭ বছরের কঠোর অধ্যায়নের পর ভারতের সিকিম রাজ্যের সন্তান তৃতীয় বোকা রেনপঁচে কর্মা বিভাগের বৌদ্ধ ধর্ম গুরুর দায়িত্ব পেয়েছেন।
এ প্রসঙ্গে সেন্টারের দায়িত্বপ্রাপ্ত বৌদ্ধ সন্ন্যাসী তেনজিং দাওয়া জানান, এই বৌদ্ধ দর্শন শিক্ষায়তনে এই মুহূর্তে প্রায় সাড়ে তিনশো ভবিষ্যতের বৌদ্ধ ধর্মের প্রচারক তথা বিশ্ব শান্তির দূত তাঁদের কঠোর অনুশীলনে ব্যস্ত রয়েছে. আমাদের একটি মাত্র লক্ষ্য, বিশ্ব শান্তির জন্য ভগবান বুদ্ধের আদর্শ, দর্শনকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া।

Post Views: 82

Continue Reading

Previous: উড়িষ্যা থেকে বাংলায় ফিরে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের
Next: আরজি কর কাণ্ডঃ “অপরাধীদের আড়াল করার চেষ্ঠা চলছে” – রাহুল গান্ধি

সম্পর্কিত গল্প

KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.