Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ২০০৮-এ যে ছাত্র পেয়েছিল বুদ্ধবাবুর আশীর্বাদ, আজ তিনিই জলপাইগুড়ি জেলা কংগ্রেসের অন্যতম মুখ

২০০৮-এ যে ছাত্র পেয়েছিল বুদ্ধবাবুর আশীর্বাদ, আজ তিনিই জলপাইগুড়ি জেলা কংগ্রেসের অন্যতম মুখ

Online Desk আগস্ট 8, 2024
nobyendu.jpg

উজ্জ্বল হোর, জলপাইগুড়ি : ২০০৮ সালে যে ছাত্র পেয়েছিল বুদ্ধবাবুর আশীর্বাদ, আজ তিনিই জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের অন্যতম মুখ. জলপাইগুড়ির জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি নব্যেন্দু মল্লিক.
মনে পড়ে যাচ্ছে ২০০৮ সালের ২৫ শে ডিসেম্বরের কথা। তখন আমি জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ে ক্লাস নাইনের ছাত্র। খবর পেলাম রাজ্যের মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি আসছেন। সেই সময় ছবি আঁকার একটা ঝোঁক ছিল আমার। সেইসময় ছবি এঁকে বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছিলাম। মুখ্যমন্ত্রী আসছেন জেনে সিদ্ধান্ত নেই আমার আঁকা ছবি তাঁকে উপহার দেব। যেমন ভাবা তেমন কাজ। ছবি তো আঁকা হলো কিন্তু দেওয়া? আদৌও কি তা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে পারব! এত নিরাপত্তার ঘেরাটোপ। প্রোটোকল। এরপর জেলা সিপিএমের নেতৃত্বকে গিয়ে ধরলাম। তাঁরাও জানিয়ে দিলেন, সম্ভব নয়। তবে জলপাইগুড়ির সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পারেন মুখ্যমন্ত্রী। সাথে সাথেই পদক্ষেপ করেন বুদ্ধবাবু। তৎকালীন জেলাশাসক বন্দনা যাদব এবং পুলিশ সুপার মনোজ ভার্মাকে নির্দেশ দিলেন আমাকে তার কাছে নিয়ে আসার।

বাড়িতে মন খারাপ করে বসেছিলাম। হঠাৎ শুনি সরকারি গাড়ি এসেছে পাড়ায় আমার‌ই খোঁজে! রীতিমতো ধরেবেঁধেই আমাকে নিয়ে যাওয়া হল সার্কিট হাউসে বুদ্ধবাবুর কাছে। ঘরে ঢুকেই প্রথমেই পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। নিজের হাতে আঁকা ছবি তুলে দিলাম। জানতে চাইলেন- “কি নাম? কোন স্কুলে পড়ো? ছবিটি আঁকতে কতদিন সময় লেগেছে?” প্রতিটি প্রশ্নের উত্তর দিলাম। এরপরেই জানতে চাইলেন পুলিশ আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে কিনা! আমি বললাম – “না”। এরপর তিনি বললেন ” বেষ্ট অফ্ লাক। জীবনে অনেক বড় মানুষ হও।”
মাত্র ছয় মিনিটের সাক্ষাৎ। কিন্তু সেই স্মৃতি এখনও টাটকা জলপাইগুড়ির জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি নব্যেন্দু মল্লিকের মনে.

Post Views: 118

Continue Reading

Previous: বুধবারের পর বৃহস্পতিবার ও টানটান উত্তেজনা ভারত – বাংলাদেশ সীমান্তে
Next: মহা প্রস্থানের পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.