Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বারবার ভুল করলে ক্ষমা করা যায় না’কড়া বার্তা মমতার

বারবার ভুল করলে ক্ষমা করা যায় না’কড়া বার্তা মমতার

Online Desk ফেব্রুয়ারি 10, 2025
WhatsApp-Image-2025-02-10-at-18.33.31_51264d98.jpg

ওঙ্কার ডেক্স: বুধবার শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে তৃতীয়বার ক্ষমতায় আসা তৃণমূল সরকার। অধিবেশন শুরুর আগে সোমবার দলের শৃঙ্খলা ফেরাতে বিধানসভায় পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠক থেকে ছাব্বিশের নির্বাচনে দল কোন পথে চলবে তার রোডম্যাপ তৈরির কাজেও নেমে পড়লেন তৃণমূল সুপ্রিমো। সংগঠন নতুন করে ঢেলে সাজানোর কাজও শুরু হল এখান থেকেই। সম্প্রতি একাধিক বিধায়ক আলটপকা মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছে। এদিন তার কড়া বার্তা দিলেন দলনেত্রী। চার বিধায়কের নাম করেই মমতা বললেন, ”বারবার ভুল করলে ছাড়া যায় না। বারবার ক্ষমা করা যায় না।”
সম্প্রতি দল বিরোধী মন্তব্য করতে শোনা গিয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের গলায়। একাধিকবার দল সতর্ক করলেও রোখা যায়নি দলে অভিষেক ঘনিষ্ট বলে পরিচিত হুমায়ুন কবিরকে। এমনকি শোকজের চিঠি ধরানো হয়েছিল তাকে। এদিকে বেফাঁস মন্তব্য করে দলকে অসস্তিতে ফেলেছেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, কামারহাটির মদন মিত্র, দিনহাটার উদয়ন গুহ। সোমবার পরিষদীয় দলের বৈঠকে এই চারজনকেও সতর্ক করে দেন দলনেত্রী। সূত্রের খবর, নাম করে করে মুখ্যমন্ত্রী বলেন, ”একবার ভুল করলে মাফ করা যায়, বারবার ভুল করলে ছাড়া যায় না। এই যে মদন, ভুল করেছিল। আবার আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে।”
তবে রেশন দুর্নীতি মামলায় জামিনে মুক্তি পাওয়া প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে প্রশংসা করেন দল নেত্রী। বললেন, ”বালুকে অন্যায়ভাবে আটকানো হয়েছিল। ওর বিরুদ্ধে নির্দিষ্ট কোনও তথ্য প্রমাণ নেই। এখনও পর্যন্ত কিছু প্রমাণ করতে পারেনি।” রাজনৈতিক মহলের ধারণা ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন দলের রাশ এখনও তার হাতে।

Post Views: 80

Continue Reading

Previous: যুবভারতীতে হতে চলেছে হকির অ্যাস্টোটার্ফ, কিছুদিনের মধ্যেই আন্তর্জাতিক হকি কলকাতায়   
Next: হাইকোর্টের নির্দেশে এডমিট কার্ড ছাড়াই মাধ্যমিক পরীক্ষায় বসল দুই ছাত্রী

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.