Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইন্দোরে ভেঙে পড়ল তিন তলা বাড়ি, মৃত্যু ২ জনের, জখম ১২

ইন্দোরে ভেঙে পড়ল তিন তলা বাড়ি, মৃত্যু ২ জনের, জখম ১২

Online Desk সেপ্টেম্বর 23, 2025
20250923_121850.jpg

ওঙ্কার ডেস্ক: ভারী বর্ষণ ও তার জেরে ভেঙে পড়ল তিন তলা বাড়ি। এই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল দুজনের। জখম হয়েছেন আরও ১২ জন। সোমবার ঘটনাটি ঘটেছে ইন্দোরের রানিপুরা এলাকায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

ইন্দোরের জেলাশাসক শিবম ভার্মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বাড়িটি ভেঙে পড়ার পর সেটির ধ্বংসস্তূপের নিচে ১৪ জন আটকে পড়ে ছিলেন। আটকে থাকা প্রত্যেকেই একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন তিনি। তাঁর আরও সংযোজন, তাঁদের মধ্যে ১২ জন মহারাজা যশবন্তরাও সরকারি হাসপাতালে (MYH) চিকিৎসাধীন রয়েছেন। নিহত দুই জনের নাম যথাক্রমে আলিফা এবং ফাহিম।

মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিকেল কলেজের ডিন ডক্টর অরবিন্দ ঘাংঘোরিয়া সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া আলিফা (২০) কে মহারাজা যশবন্তরাও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জেলা শাসক জানিয়েছেন, পাঁচ ঘন্টা ধরে উদ্ধার কাজ চালানো হয়। তবে বর্তমানে উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি। জেলাশাসক বলেন, ‘বাড়ির সামনের অংশটি সম্প্রতি পুনর্নির্মাণ করা হয়েছিল, তবে পিছনের অংশটি পুরানো ছিল। আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখব।’ মেয়র পুষ্যমিত্র ভার্গব বলেন, ভেঙে পড়া বাড়ির একাংশ পাশের একটি কাঠামোর উপর পড়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে, বাড়িটি আট থেকে দশ বছরের পুরনো ছিল।

Post Views: 63

Continue Reading

Previous: মহানগরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৭ জনের
Next: প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, ১০ ঘণ্টায় স্বাভাবিক পরিস্থিতির আশ্বাস মেয়রের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.