Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ঋতুরাজ হোটেল অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ঠিকাদার

ঋতুরাজ হোটেল অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ঠিকাদার

Online Desk মে 2, 2025
Barabazar-Fire.jpg

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : বড়বাজার হোটেলের মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হল ঠিকাদার খুরশিদ আলমকে। পুলিশের প্রাথমিক অনুমান, হোটেলের ভিতরে চলছিল যে নির্মাণকাজ, সেখান থেকেই আগুনের সূত্রপাত। এই নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। এর আগে হোটেলের মালিক আকাশ চাওলা ও ম্যানেজার গৌরব কাপুরকে পুলিশ হেফাজতে নেয়।

জানা গেছে,, দোতলা থেকে ছ’’তলা পর্যন্ত বিস্তৃত এই হোটেলের একাধিক ঘরে দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত করা গিয়েছে। এঁদের অধিকাংশই অন্যান্য রাজ্যের শ্রমিক। ছাদে ও ছাদের কাছাকাছি দুই দেহ, সিঁড়িতে এক জন এবং বাকি দশটি দেহ হোটেলের ঘর থেকে উদ্ধার হয়।

ঘটনার পর থেকেই তদন্তে নামে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। ১১ জনের এই বিশেষ দল হোটেল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে প্রথমে মালিক ও ম্যানেজারকে এবং পরে ঠিকাদার খুরশিদকে গ্রেফতার করল।

বুধবার রাতেই দমকল বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। পাশাপাশি, কলকাতা পুলিশও সুয়ো মোটো মামলা রুজু করে। সেই দুই অভিযোগকে ভিত্তি করেই শুরু হয় আইনি প্রক্রিয়া।

ঘটনার গুরুত্ব বুঝে বৃহস্পতিবার সকালে হোটেল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু ও কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। ঘটনাস্থল থেকে তিনি সাধারণ নাগরিকদের আরও সচেতন থাকার পরামর্শ দেন। এর কিছু পরেই ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

এই ভয়াবহ দুর্ঘটনার পর শহরের বহুতল হোটেলগুলির নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। পুলিশ ও দমকল যৌথভাবে তদন্ত করে দেখছে, নির্মাণকাজ চলাকালীন কী ধরনের বিধিনিষেধ ভঙ্গ হয়েছিল এবং তা থেকেই কীভাবে এত বড়ো বিপর্যয় ঘটল।

তদন্ত চলছে। হোটেলের সমস্ত কাগজপত্র, আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থার বাস্তবতা ও অনুমোদনের নথি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন এক তদন্তকারী অফিসার। একইসঙ্গে আরও কেউ এই ঘটনায় জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Post Views: 89

Continue Reading

Previous: মাধ্যমিক পাশ, ফুটপাত থেকে জীবনের প্রথম লড়াইয়ে জিতে গেল সনিয়া-প্রিয়াঙ্কা
Next: বিকাশরঞ্জন-সহ আইনজীবীদের হেনস্থা, কলকাতা পুলিশ কমিশনারকে ঘটনার তদন্তের নির্দেশ হাইকোর্টের

সম্পর্কিত গল্প

H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026

You may have missed

iran-11.jpg

ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল

Online Desk মার্চ 8, 2026
anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.