Skip to content
নভেম্বর 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • সম্পাদকের পাতা
  • ২০৩৩ সালে এদেশে ওয়েলনেস ইন্ডাস্ট্রি ছাপিয়ে যাবে ২৫৬ বিলিয়ন ডলার

২০৩৩ সালে এদেশে ওয়েলনেস ইন্ডাস্ট্রি ছাপিয়ে যাবে ২৫৬ বিলিয়ন ডলার

Online Desk নভেম্বর 27, 2026
Holistic-Wellness-Industry-Collage.jpg

অর্ণব দত্ত

ভালো থাকতে চান সকলেই। সকলে চান নীরোগ মন এবং সুস্থসবল শরীর। মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত ভারতীয় নাগরিকদের মধ্যে ভালো থাকার প্রবণতা ক্রমে বৃদ্ধি পাওয়ার দরুণ ওয়েলনেস ইন্ডাস্ট্রি হু হু করে প্রসারিত হচ্ছে দেশব্যাপী। করোনা পরিস্থিতির পরে ২০২৪ সালে ওয়েলনেস ইন্ডাস্ট্রি আর্থিক অঙ্কের নিরিখে ১৫৬ বিলিয়ন ডলারে ঠেকেছে। গবেষকদের হিসেবে, ২০৩৩ সালে ভারতের মাটিতে ওয়েলনেস ইন্ডাস্ট্রি আর্থিক অঙ্কের নিরিখে ২৫৬ বিলিয়ন ডলার ছাপিয়ে যেতে পারে।

ভারতে ওয়েলনেস ইন্ডাস্ট্রি এশিয়ার অন্য দেশগুলির তুলনায় দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে বিশ্বের অন্য দেশগুলিতে নাগরিকরা মানসিক ভারসাম্য বজায় রাখতে তথা প্রতিদিন ভালো হয়ে চলতে, সৌন্দর্য্য ধরে রাখতে এবং বার্ধক্য তথা জরার হাত থেকে পরিত্রাণ পেতে ওয়েলনেস সেন্টারগুলিতে নিয়মিত যাতায়াত করছেন।

দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে তৈরি হয়েছে জিম, ফিটনেস সেন্টার, যোগকেন্দ্র, এমনকি ডিজিটাল ওয়ার্ক আউট অ্যাপ। এবাদে তৈরি হচ্ছে মে়ডিটেশন অ্যাপ এবং মানসিক স্বাস্থ্য উন্নত করতে প্রশিক্ষণ সেন্টার, আয়ুর্বেদ চর্চা কেন্দ্র প্রভৃতি। সূত্রের খবর, ভারতের পাশাপাশি গোটা বিশ্বে ওয়েলনেস অর্থনীতি বর্তমানে ৬.৮ ট্রিলিয়ন ডলারে ঠেকেছে। এর জেরে গড়ে উঠছে বিশ্ব়জনীন সমৃদ্ধ অর্থনীতি। বর্তমানে টাকার নিরিখে যা ৬.৮ ট্রিলিয়ন ডলার।

কোনও কোনও ক্ষেত্রে কর্পোরেট সংস্থাগুলি কর্মক্ষেত্রে কর্মীদের উদ্বেগজনিত চাপ কমাতে ব্যবস্থা গ্রহণ করছে। যে সমস্ত বাণিজ্যিক সংস্থা এই ধরনের উদ্যোগ গ্রহণ করছে, তাদের সংখ্যা এপর্যন্ত হাতেগোনা হলেও, বিষয়টি সামাজিক দায়বদ্ধতা হিসেবে মনে করছেন বাণিজ্যিক নানা সংস্থা। যা বর্তমানে ওয়েলনেস সেন্টার হিসেবে পরিচিত, তা প্রাচীন ভারতীয় সংস্কৃতির অংশ ছিল। তবে অন্যরূপে। যেমন, আয়ুর্বেদ, যোগ অথবা ভেষজ থেরাপি। ভারতের প্রায় সমস্ত শহরগুলিতে বিস্তারলাভ করছে ওয়েলনেস সেন্টার। এই সেন্টারগুলির সদস্যদের পইপই করে স্বাস্থ্যকর খাদ্যদ্রব্য গ্রহণ করতে পরামর্শ দেওয়া হচ্ছে। প্রশিক্ষকরা পরামর্শ দিচ্ছেন শরীর সুস্থসবল রাখতে অর্গানিক খাদ্যদ্রব্য খান।

২০২৬ সালে বাংলায় বিজেপি এই প্রথম সরকার গঠনের পর ঘটা করে কলকাতার রে়ড রোডে ‘আন্তর্জাতিক যোগ দিবস’ পালিত হল। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন। ২১ জুন ভারতের ১০০টি ঐতিহ্যবাহী স্থানে ঘটা করে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক যোগ দিবস।’ কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক ‘আন্তর্জাতিক যোগ দিবস’ পালনে উদ্যোগী। সকলেই চান নীরোগ মন এবং সুস্থসবল শরীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ২০২৬ সালে বাংলায় বিজেপি এই প্রথম সরকার গঠনের পরে ঘটা করে কলকাতার রে়ড রোডে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল রেড রোডে। খোদ প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। একইসঙ্গে বিদেশেও পালিত হয়েছে এবং আসছে বছরও আবার দেশেবিদেশে ‘আন্তর্জাতিক যোগ দিবস‘ পালিত হবে।

এককালে বাঙালি যুবকরা শরীরচর্চা করতেন। মিনটেল ইন্ডিয়া’স কনজিউমার স্পেন্ডিং প্রায়োরিটিস রিপোর্ট অনুসারে, ভারতীয় নাগরিক যুবতীরা যুবকদের তুলনায় ওয়েলনেস সেন্টারে বেশি মাত্রায় যাতায়াত করছেন। সারা বিশ্বে জেন জি প্রজন্মের যুবক-যুবতীদের মধ্যে ৫৬ শতাংশ জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনতে ওয়েলনেস সেন্টারগুলিতে যাতায়াত করছেন বলে খবর। পরিসংখ্যান অনুসারে, ভারতে এর শতকরা হার ৩৩ শতাংশ।

কেন এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, এসম্পর্কে দেশীয় এবং আন্তর্জাতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, ভারতে ৩৩ শতাংশ জেন জি প্রজন্মের নাগরিক ওয়েলনেস সেন্টারে যাতায়াত করছেন। সমীক্ষায় আরও দেখা যাচ্ছে, ২০৩০ সালে ভারতে ওয়েলনেস পর্যটন ৮১.৯ বিলিয়ন ডলারে ঠেকেছে। কেবল জেন জি নয়, ভারতের বাসিন্দা মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত নাগরিকরা ওয়েলনেস সেন্টারগুলিতে ক্রমবর্ধমান হারে যাতায়াত করছেন। সর্বশেষ তথ্যানুসারে, ভারতের সর্বশেষ জনগণনার রিপোর্ট অনুসারে ১৮ থেকে ৬২ বছর বয়স্ক নাগরিকদের মধ্যে ১৫ শতাংশ নিজেদের শারীরিকভাবে সক্ষম রাখার জন্য গাঁটের কড়ি খরচ করে ওয়েলনেস সেন্টারগুলিতে যাতায়াত করছেন।

আসলে কিছুই হারায় না। হয়তো যা কিছু মানব সভ্যতার পক্ষে মঙ্গলদায়ক, তা সাময়িকভাবে লুপ্ত হয়ে গেলেও বিলুপ্ত অতীত ফের ফিরে আসে। এ কোনও দৈবলীলা নয়। বরং মানুষ যুগে যুগে যেমন সুস্থভাবে জীবনযাপন করতে চেয়েছে, ওয়েলনেস সেন্টারের আধিক্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে, তা এই সত্য প্রমাণ করছে, যা কিছু রুচিশীল, শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তার সন্ধান করে জীবনে তা প্রয়োগ করবেনই। সত্যম, শিবম, সুন্দরমের দেশ ভারতে যোগবিজ্ঞান চর্চা এর অন্যতম নজির বলা যেতে পারে।

Continue Reading

Previous: ঠোঁটের সৌন্দর্য শুধু লিপস্টিকে নয়, সঠিক লিপ কেয়ারেও!
Next: ভালো বোলিং করেও চাপ থাকছে ভারতের

সম্পর্কিত গল্প

Pakistans-Redrawn-Map_-Military-and-Political-Shift.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 27, 2026
Indian-Political-Leaders-in-Conference-Meeting.jpg

ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রের নতুন চাল, ফের রাজনৈতিক সংঘাতের আশঙ্কা

Online Desk নভেম্বর 27, 2026
court.jpg

সিপিএম নেতা খুনে ১০ বছর পর সাজা ঘোষণা! কেরলে তিন আরএসএস-বিজেপি কর্মীর যাবজ্জীবন

Online Desk নভেম্বর 26, 2026

You may have missed

T.jpeg

ভালো বোলিং করেও চাপ থাকছে ভারতের

Online Desk নভেম্বর 27, 2026
Holistic-Wellness-Industry-Collage.jpg

২০৩৩ সালে এদেশে ওয়েলনেস ইন্ডাস্ট্রি ছাপিয়ে যাবে ২৫৬ বিলিয়ন ডলার

Online Desk নভেম্বর 27, 2026
hjl.jpg

ঠোঁটের সৌন্দর্য শুধু লিপস্টিকে নয়, সঠিক লিপ কেয়ারেও!

Online Desk নভেম্বর 27, 2026
Pakistans-Redrawn-Map_-Military-and-Political-Shift.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.