Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বেহালায় রাস্তায় স্কুল পড়ুয়ার মৃত্যু, জনস্বার্থ মামলা হল হাই কোর্টে

বেহালায় রাস্তায় স্কুল পড়ুয়ার মৃত্যু, জনস্বার্থ মামলা হল হাই কোর্টে

Online Desk আগস্ট 8, 2023
Calcutta-High-Court-01.png

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বেহালার চৌরাস্তার কাছে রাস্তায় স্কুল পড়ুয়া সৌরনীল সরকারের মৃত্যুর ঘটনার জল এবার কলকাতা হাইকোর্টে গড়াল। আদালতে দায়ের হল জনস্বার্থ মামলা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে ।
গত শুক্রবার স্কুল যাবার সময় স্কুলের সামনেই রাস্তা পারাপার করার সময় একটি লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় সাত বছরের সৌরনীলের। বাবার সঙ্গে স্কুলে আসছিল, এমন সময় দুর্ঘটনা ঘটে। এসএসকেএম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সৌরনীলের বাবা। সেদিন দুর্ঘটনার পর উত্তেজনা ছড়ায় বেহালায়। পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ফাটাতে হয় কাদানে গ্যাস, চলাতে হয় লাঠি।
মঙ্গলবার এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। আইনজীবী মুকুল বিশ্বাস আদালতের আর্জি জানান, রাজ্যজুড়ে যত স্কুল আছে প্রতিটি স্কুলের সামনে যেন ট্রাফিক সিগন্যাল ঠিকঠাক মানা হয়, স্কুলে ঢোকা ও বেরনোর সময় যাতে ঠিকঠাক গাইডলাইন থাকে সেই ব্যাপারে নির্দেশ দিক আদালত। সেইসঙ্গে মামলাকারী আরও দাবি করেছেন, স্কুলে ঢোকার বা বেরনোর সময় যেন একজন ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকে সেটা সুনিশ্চিত করতে হবে। চলতি সপ্তাহেই প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Post Views: 108

Continue Reading

Previous: বেহালার পর পথ দুর্ঘটনা হরিদেবপুরে, আহত এক স্কুল ছাত্র
Next: রাজ্যজুড়ে বিডিও অফিস অভিযান কর্মসূচি বিজেপির

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.