Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ব্যালট বিকৃতির অভিযোগঃ উলুবেড়িয়ার বিডিও-এসডিওকে সাসপেন্ড করার সুপারিশ অবসরপ্রাপ্ত বিচারপতির

ব্যালট বিকৃতির অভিযোগঃ উলুবেড়িয়ার বিডিও-এসডিওকে সাসপেন্ড করার সুপারিশ অবসরপ্রাপ্ত বিচারপতির

Online Desk জুলাই 27, 2023
FwZZ_68aQAAOn13.png

অমিত কুমার দাস, কলকাতাঃ পঞ্চায়েত নির্বাচনের আগেই উলুবেড়িয়ার বিডিওর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম খান। অভিযোগ তাঁর ব্যালট পেপার বিকৃত করা হয়েছে। সেই নিয়ে মামলাও হয় হাইকোর্টে। বৃহস্পতিবার, সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে একটি রিপোর্ট জমা দেন। সেই রিপোর্টে বিডিওকে সাসপেন্ড করার পরামর্শ দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে। পাশাপাশি এসডিও এর বিরুদ্ধেও একই পদেক্ষপ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে বিডিও এবং এসডিও বিরুদ্ধে এফআইআর করে তদন্ত করার পরামর্শও দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে।
প্রসঙ্গত, উলুবেড়িয়ার সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম খানের ব্যালট পেপার বিকৃত করা হয়েছে বলে অভিযোগ ওঠে। জল গড়ায় কলকাতা হাই কোর্টে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এই মামলার তদন্ত করতে একটি কমিটি গঠন করে দেন। সেই কমিটির প্রধান ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে। ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, তদন্ত শেষে তদন্ত কমিটি রিপোর্ট জমা দেবে সিঙ্গল বেঞ্চে ।
বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে রিপোর্ট জমা পড়ে। ব্যালট বিকৃতির যে অভিযোগ উঠেছে তার মধ্যে সত্যতা রয়েছে বলে রিপোর্টে উল্লেখ আছে। এই কাজে বিডিও, এসডিও একসঙ্গে ষড়যন্ত্র করেছেন বলেও উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে ব্যালট বিকৃতি করার চক্রে অনগ্রসর শ্রেণির দফতরের অফিসারও যুক্ত রয়েছেন বলে তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে । তিনজনের বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত করে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে।
অবসরপ্রাপ্ত বিচারপতির পর্যবেক্ষণ, সিপিএম প্রার্থী কাশ্মীরার বিরুদ্ধে দাঁড়ানো তৃণমূল প্রার্থীর লুৎফার বেগমের ওবিসি সার্টিফিকেটও জাল। সেই নিয়ে এসডিওর কাছে অভিযোগ করা হয়। কিন্তু তিনি কোনও পদক্ষেপ করেননি বলে অভিযোগ।

Post Views: 62

Continue Reading

Previous: ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় আসানসোলের একটি স্কুলে উত্তেজনা
Next: ইস্টবেঙ্গল প্রেসবক্সে চূড়ান্ত অব‍্যবস্থা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.