Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ঝুলে রইল ৩২ হাজার প্রাথমিক শিক্ষক বাতিল মামলা ! মঙ্গলবারও কোনো পর্যবেক্ষণ দিল না হাইকোর্ট

ঝুলে রইল ৩২ হাজার প্রাথমিক শিক্ষক বাতিল মামলা ! মঙ্গলবারও কোনো পর্যবেক্ষণ দিল না হাইকোর্ট

Online Desk মে 20, 2025
HC.jpg

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টে ফের শুনানি শুরু হয়। এই মামলাটির শুনানি চলে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রর ডিভিশন বেঞ্চে। শুনানির সময় হাই কোর্টের তরফ থেকে জানানো হয়, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার নিয়ম মেনে ইন্টারভিউ নেওয়া হয়েছে। অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। বেশি নম্বর দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা যায় না। পাল্টা রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, মামলায় প্রথমে কারও চাকরি বাতিলের আবেদন করা হয়নি। এছাড়াও হাই কোর্টের তরফ থেকে জানানো হয় সরকারি আধিকারিকরা দুর্নীতিতে যুক্ত বলা হচ্ছে। টাকা দিয়ে চাকরি হয়েছে, এটা অনুমানের ভিত্তিতে বলা হয়েছে। সরকারি চাকরি টাকা দিয়ে হয়েছে এমন কোনও প্রমাণ মেলেনি। মামলাকারীদের আবেদন ছিল, প্রশিক্ষণহীন প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এই মামলার আগের শুনানি গত ৭ এপ্রিল নির্ধারিত ছিল, কিন্তু বিচারপতি সৌমেন সেন নিজেকে মামলার থেকে সরিয়ে নেওয়ায় এই শুনানি স্থগিত হয়ে যায়। এরপর কলকাতা হাইকোর্ট নতুন বেঞ্চ গঠন করে এদিন ফের শুনানি শুরু করে।

২০২৩ সালের ১৬ মে, কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক ঐতিহাসিক রায়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে নিযুক্ত প্রায় ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। রায়ে উল্লেখ করা হয়, নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অনিয়ম এবং দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।

এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও চাকরি হারানো শিক্ষকরা। পরে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর বেঞ্চ হাইকোর্টের সেই রায়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন। তারই মধ্যে মামলাটি পৌঁছায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত আবার মামলাটি কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠায় চূড়ান্ত শুনানির জন্য।

Post Views: 205

Continue Reading

Previous: প্রয়াত প্রখ্যাত জ্যোতির্পদার্থবিজ্ঞানী জয়ন্ত নারলিকর, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Next: আপাতত নিয়োগ নয় ! ‘সুপার নিউমেরিক পোস্ট’ মামলায় স্থগিতাদেশের নির্দেশ হাইকোর্টের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.