Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রয়াত প্রখ্যাত জ্যোতির্পদার্থবিজ্ঞানী জয়ন্ত নারলিকর, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রয়াত প্রখ্যাত জ্যোতির্পদার্থবিজ্ঞানী জয়ন্ত নারলিকর, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Online Desk মে 20, 2025
20250520_171522.jpg

ওঙ্কার ডেস্ক: প্রয়াত ভারতীয় জ্যোতির্পদার্থবিজ্ঞানী জয়ন্ত নারলিকর। ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বিজ্ঞানে অবদানের জন্য পেয়েছিলেন পদ্মভূষণ সম্মান। বিজ্ঞান গবেষণার জন্য গড়েছেন একাধিক প্রতিষ্ঠানও।

মঙ্গলবার পুনেতে নিজের বাড়িতে ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে অধ্যাপক নারলিকরের। তাঁর তিন কন্যা – গীতা, গিরিজা এবং লীলাবতী প্রত্যেকেই বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে যুক্ত। প্রখ্যাত এই বিজ্ঞানীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ডঃ জয়ন্ত নারলিকরের মৃত্যু বৈজ্ঞানিক সম্প্রদায়ের জন্য এক বিরাট ক্ষতি। তিনি ছিলেন একজন আলোকিত ব্যক্তিত্ব, বিশেষ করে জ্যোতির্পদার্থবিদ্যার ক্ষেত্রে। তাঁর অগ্রণী কাজ, বিশেষ করে মূল তাত্ত্বিক কাঠামো প্রজন্মের পর প্রজন্ম ধরে গবেষকদের কাছে মূল্যবান হবে। তিনি একজন প্রতিষ্ঠান নির্মাতা হিসেবে চিহ্ন রেখেছিলেন, তরুণদের জন্য শিক্ষা ও উদ্ভাবনের কেন্দ্র তৈরি করেছিলেন। তাঁর লেখাগুলি সাধারণ নাগরিকদের কাছে বিজ্ঞানকে সহজলভ্য করে তোলার ক্ষেত্রেও অনেক এগিয়ে গেছে। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা। ওম শান্তি।’

জয়ন্ত নারলিকর কে ছিলেন?

জয়ন্ত বিষ্ণু নারলিকরের জন্ম ১৯ জুলাই, ১৯৩৮ সালে মহারাষ্ট্রের কোলহাপুরে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তিনি। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের অধ্যাপক বিভাগীয় প্রধান ছিলেন জয়ন্ত নারলিকরের বাবা বিষ্ণু বাসুদেব নারলিকর। তাঁর মা সুমতি নারলিকর ছিলেন সংস্কৃতের একজন পণ্ডিত। গণিতশাস্ত্রে অসামান্য ব্যুৎপত্তির জন্য কেমব্রিজে র‍্যাংলার এবং টাইসন পদক পান জয়ন্ত নারলিকর। দেশে ফিরে মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে যোগ দেন তিনি। প্রখ্যাত এই বিজ্ঞানী স্থিতাবস্থা তত্ত্বের অন্যতম প্রবক্তা।

Post Views: 250

Continue Reading

Previous: সিকিউরিটিজ কন্ট্রাক্টস (রেগুলেশন) রুলসে সংশোধন
Next: ঝুলে রইল ৩২ হাজার প্রাথমিক শিক্ষক বাতিল মামলা ! মঙ্গলবারও কোনো পর্যবেক্ষণ দিল না হাইকোর্ট

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.