Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ব্যালট পেপার ষড়যন্ত্র মামলাঃ ডিভিশন বেঞ্চে ধাক্কা খেলেন উলুবেড়িয়া বিডিও নীলাদ্রিশেখর দে

ব্যালট পেপার ষড়যন্ত্র মামলাঃ ডিভিশন বেঞ্চে ধাক্কা খেলেন উলুবেড়িয়া বিডিও নীলাদ্রিশেখর দে

Online Desk আগস্ট 1, 2023
Calcutta-High-Court-01.png

আদালত প্রতিনিধি, কলকাতাঃ পঞ্চায়েত নির্বাচনে ব্যালট পেপার ষড়যন্ত্র মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খেলেন উলুবেড়িয়া ১ ব্লকের বিডিওর। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলাটি ফেরত পাঠাল সিঙ্গল বেঞ্চের কাছেই। সিঙ্গল বেঞ্চের বিচারপতিকে আগামী ৩ অগাস্ট বিডিও-র আবেদন শুনানির সুপারিশ করেছে ডিভিশন বেঞ্চ।
হাওড়ার উলুবেড়িয়ার ১ নম্বর ব্লকের বহিরা পঞ্চায়েতের সিপিএম প্রার্থী কাশ্মীরা খান অভিযোগ আনেন মনোনয়নপত্র বিকৃতি ও ব্যালটে ষড়যন্ত্র হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ওবিসি হওয়া সত্ত্বেও মনোনয়নপত্রের চেকলিস্টে জাতিগত শংসাপত্রের জায়গায় তার উল্লেখ করেননি বিডিও। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কাশ্মীরা খান। সিবিআই তদন্তের দাবি জানান তিনি। সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়। পরে অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে’র নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেয় আদালত।
অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে আদালতে তদন্ত রিপোর্ট জমা দেন। রিপোর্টে বিডিও, এসডিও ও অনগ্রসর শ্রেণির দফতরের এক আধিকারিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন। তিনি সুপারিশ করেন, তিনজনকেই সাসপেন্ডের।
বিডিও নীলাদ্রিশেখর দে কে সরিয়ে দেওয়া হয় পদ থেকে। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন নীলাদ্রিশেখর। মঙ্গলবার সেই মামলার শুনানি হয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। শুনানিতে বিচারপতিদের ভর্ৎসনার মুখে পড়েন নীলাদ্রিশেখর দে। ডিভিশন বেঞ্চ জানতে চায়, রাজ্য এবং সংশ্লিষ্ট বিডিওর আবদনেই সিবিআইয়ের বদলে অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে এক সদস্যের কমিটি তদন্ত করে,এখন সেই সুপারিশ মানতে অস্বীকার করছেন কেন? ডিভিশন বেঞ্চ মামলাটি ফেরত পাঠায় সিঙ্গল বেঞ্চের কাছেই। সিঙ্গল বেঞ্চের বিচারপতিকে আগামী ৩ আগস্ট বিডিও-র আবেদন শুনানির সুপারিশ করেছে ডিভিশন বেঞ্চ।

Post Views: 107

Continue Reading

Previous: ডুয়ার্সের ৪ শ্রমিকের মৃত্যু ভিনরাজ‍্যে
Next: সিরিজের নির্ণায়ক ম্যাচে বৃষ্টি কাঁটা হবে না তো?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.