Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দেশের পরিযায়ী শ্রমিকদের কি বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

দেশের পরিযায়ী শ্রমিকদের কি বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

Online Desk জুলাই 11, 2025
high-court-.jpg

ওঙ্কার ডেস্ক: ওড়িশা, দিল্লি-সহ দেশের বিভিন্ন জায়গায় বাংলার পরিযায়ী শ্রমিকদের ধরপাকড় চলছে বলে অভিযোগ। বাংলায় কথা বলার কারণে তাঁদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে নিপীড়ন করা হচ্ছে বলে অভিযোগ। এমনকি অভিযোগ উঠেছে বহু পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে। এই আবহে দিল্লি থেকে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে কি না সেই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।

এক মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, দিল্লিতে আটক ওই পরিযায়ী শ্রমিকদের অবস্থান নিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লির মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। গোটা বিষয়টি নিয়ে আদালতে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বাঙালি বসতিতে জল ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। তিনি নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘নয়াদিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনস্তার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বিচলিত। এই বসতি মূলত সেই বাংলাভাষী মানুষেরা তৈরি করেছেন, যাঁরা দিল্লিকে গঠন করার অসংগঠিত শ্রমশক্তির গুরুত্বপূর্ণ এক অংশ। শোনা যাচ্ছে, বিজেপি পরিচালিত সরকারের নির্দেশে তাঁদের জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। দিন কয়েক আগে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং ইলেকট্রিসিটি মিটার তুলে নিয়ে যাওয়া হয়েছে। বাসিন্দারা অভিযোগ করেছেন, তাঁরা নিজেদের টাকায় যে প্রাইভেট জলের ট্যাঙ্কারের ব্যবস্থা করেছিলেন, তা দিল্লি পুলিশ এবং আরএএফ-এর সহায়তায় আটকে দেওয়া হয়েছে।’
এই পরিস্থিতি চলতে থাকলে তৃণমূল কংগ্রেস চুপ করে থাকবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই আবহে এবার কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে রিপোর্ট তলব করল।

Post Views: 195

Continue Reading

Previous: অনুব্রত মন্ডলের পর এবার পূর্ব মেদিনীপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠল হুমকি দেওয়ার অভিযোগ
Next: ৯৯ তে নটআউট রুট, পন্থের চোট চিন্তা বাড়ালো ভারতের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.