Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অনুব্রত মন্ডলের পর এবার পূর্ব মেদিনীপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠল হুমকি দেওয়ার অভিযোগ

অনুব্রত মন্ডলের পর এবার পূর্ব মেদিনীপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠল হুমকি দেওয়ার অভিযোগ

Online Desk জুলাই 11, 2025
GREHYD

প্রদীপ মাইতি, পূর্ব মেদিনীপুর : বীরভূমের অনুব্রত মন্ডলের পর এবার পূর্ব মেদিনীপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠল হুমকি দেওয়ার অভিযোগ । জানা গেছে স্কুল শিক্ষকের স্ত্রী, মা, নাবালিকা কন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও প্রাণনাশের করার হুমকি দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে হুমকি দেওয়ার অডিও রেকর্ডিং।
সুত্র মারফত খবর, ভগবানপুর ২ ব্লকের ইটাবেড়িয়ার বাসিন্দা তথা প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপম জানাকে ফোনে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর পাশাপাশি, তাঁর স্ত্রী, মা এবং কন্যাকে ধর্ষণের হুমকি-সহ জাত পাত তুলে আশ্রাব্য ভাষায় গালিগালাজ দেয় স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বসুদাম সামন্ত ও তাঁর সাগরেদরা।
জানা গেছে,কয়েকদিন আগে শিক্ষক অনুপম জানার এক প্রতিবেশী পারিবারিক অশান্তির কারণে অসুস্থ হয়ে পড়লে অনুপমবাবু মানবিকভাবে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে অনুপমবাবুকে বার বার ফোনে হুমকি দিতে থাকে বসুদাম সামন্ত। সেই রেকর্ডিং সমাজ মাধ্যমে ভাইরালও হয়েছিল। পরে অনুপমবাবু ভূপতিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে খবর। এর পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন এই বসুদাম সামন্ত কিছুদিন আগে সমাজমাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের প্রতি কুম মন্তব্য করায় এলাকায় সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছিল বলে খবর।
অন্যদিকে ইটাবেরিয়া সহ ভগবানপুর বিধানসভা এলাকায় সমাজ বিরোধী কার্যকলাপকে রুখতে ও দুষ্কৃতী থেকে মুক্ত সমাজ গড়তে লাগাতার বৃহত্তম আন্দোলনে নামার হুঁশিয়ারি ও দিয়েছে বিজেপির নেতৃত্বরা। যদিও পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post Views: 197

Continue Reading

Previous: নিম্নচাপ সরে গেলেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষা চলবে আরও বেশ কিছুদিন, জানাচ্ছে হাওয়া অফিস
Next: দেশের পরিযায়ী শ্রমিকদের কি বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.