Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ সিবিআই-এর

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ সিবিআই-এর

Online Desk এপ্রিল 16, 2024
court.png

অমিত কুমার দাস, কলকাতা : প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল সিবিআই। এই রিপোর্টের সঙ্গে যুক্ত করা হয়েছে চার্জশিটের কপিও। তদন্তে যা পাওয়া গেছে, তারই বিস্তারিত তথ্য এই রিপোর্টে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই-এর দাবি, অভিযুক্ত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল সহ আরো কয়েকজন ব্যক্তির মধ্যে অশুভ আঁতাত গড়ে ওঠে। তারা অবৈধ ভাবে চাকরি পাইয়ে দিয়ে বিপুল অর্থ সংগ্রহের জন্য একটা চক্র তৈরি করেছিল। সেখানে তাপস মণ্ডল তার সাব – এজেন্টদের মাধ্যমে মূলত টিচার্স ট্রেনিং কলেজের মালিকদের কাছ থেকে অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ার জন্য টাকা নিত।
সিবিআই উল্লেখ করেছে, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত তাপস মণ্ডল তার ৮ জন এজেন্টদের মাধ্যমে ১৪১ জনের কাছ থেকে ৪ কোটি ১২ লাখ ৮৫ হাজার টাকা নিয়েছিল। সে অভিযুক্ত কুন্তল ঘোষকে ৫ কোটি ২৩ লাখ টাকা দিয়েছে। প্রায় একই কায়দায় এবং একই সময়কালে কুন্তল ঘোষ তার তিনজন এজেন্টদের মাধ্যমে ৭১ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২৩ লাখ টাকা তুলেছিল। কেন্দ্রীয় তদন্তকারীদের আরও দাবি, এই অভিযুক্তরা মিলে www.wbtetresults.com বলে একটা ভুয়ো ওয়েবসাইট তৈরি করে।
এই ওয়েবসাইটের মাধ্যমে টেটে অকৃতকার্য প্রার্থীদের কৃতকার্য বলে দেখানো হত। একেবারে অবিকল আসল ওয়েবসাইটের মতোই দেখতে ছিল এই ওয়েবসাইট।
অযোগ্য চাকরি প্রাপকদের ভুয়ো ইমেল আইডি থেকে মেল পাঠিয়ে ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হত। যথাযথ নিয়ম না মেনে ওএমআর মূল্যায়নের জন্য এস. বাসু রায় এন্ড কোম্পানিকে হস্তান্তর করা হয়েছিল।
রিপোর্টে সিবিআই আরও জানিয়েছে, ২০১৭ সালে ৭৫২ জন চাকরিপ্রার্থীর একটি তালিকা প্রকাশিত হয় যেখানে এদেরকে উইথহেল্ড ক্যানডিডেটস বলে দেখানো হয়। এরা প্রত্যেকেই অযোগ্য প্রার্থী। এই ৭৫২ জনের মধ্যে ৩১০ জনকে চাকরি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Post Views: 144

Continue Reading

Previous: চাপদানি পুরসভায় কল্যাণ বন্দোপাধ্যায়ের ভোট প্রচার
Next: নির্বাচনী জনসভায় মোদির তীব্র সমালোচনা কীর্তির

সম্পর্কিত গল্প

FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026
KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026

You may have missed

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.