Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • উপপ্রধানমন্ত্রীর পদত্যাগে চাপে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো, পদত্যাগের দাবি দলের অন্দরেই

উপপ্রধানমন্ত্রীর পদত্যাগে চাপে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো, পদত্যাগের দাবি দলের অন্দরেই

Online Desk ডিসেম্বর 17, 2024
20241217_183512.jpg

ওঙ্কার ডেস্ক: আচমকা পদত্যাগ করলেন ট্রুডো সরকারের অর্থমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।পদত্যাগের কারণ হিসেবে দায়ী করেছেন ট্রুডোর সাথে তার মনোমালিন্যের কথা, এবং যার জেরে লিবারেল পার্টির অন্দরে দাবি উঠেছে ট্রুডোর পদত্যাগের। যদিও এখনও এই নিয়ে মুখ খোলেননি ট্রুডো । বহূদিন ধরেই কানাডাতে চলছে আর্থিক মন্দা ছাড়াও বিভিন্ন সমস্যা।এই পরিস্থিতিতে অর্থমন্ত্রীর পদত্যাগের জেরে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। তাছাড়াও ট্রুডো ইতিমধ্যেই অর্থমন্ত্রীর পদে তাঁর বিশ্বস্ত সহকর্মী ডমিনিক লেব্লুঁকে বসিয়েছেন, যার জেরে নিজের দলের মধ্যেই শুরু হয়েছে গোষ্ঠী কোন্দল।
কানাডার সংবাদমাধ্যম গুলি দাবি করেছে, প্রায় ৬০ জন সাংসদ ইতিমধ্যেই ট্রুডোর বিরোধিতা করছেন এবং কয়েক মাসে কানাডায় ট্রুডোর জনপ্রিয়তা অনেকটাই কমেছে কানাডার সাধারণ মানুষ ও নিজের দলের মধ্যেই। সোমবার অর্থমন্ত্রী ফ্রিল্যান্ডের পদত্যাগ ছিল সেই ক্ষোভের আগুনে ঘৃত দান।এ বার প্রকাশ্যেই পার্লামেন্ট লিবারেল পার্টির সদস্যেরা ট্রুডোর পদত্যাগের দাবি তুললেন। অন্যদিকে এই সময় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল কনজ়ারভেটিভ পার্টির সদস্যরা। বিরোধী নেতা পিয়েরে পোইলিভর বলেন, ‘‘ট্রুডোর উপর এখন কারও আস্থা নেই। এমনকি, তাঁর মন্ত্রিসভার সদস্যদেরও আস্থা হারিয়েছেন তিনি সুতরাং তার পদত্যাগ কড়া উচিৎ।’’
এ বিষয়ে তেমন কোনো মন্তব্য না করলেও, সোমবার সন্ধ্যায় ট্রুডো বলেন ‘‘কানাডার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা আমার জীবনে পরম সৌভাগ্য। কানাডা বিশ্বের সেরা দেশ, তবে নিখুঁত নয়। তাই প্রতি দিনই ভাল কিছু করার বিষয়ে চিন্তা করি।’’

Post Views: 93

Continue Reading

Previous: নাড্ডার পরে কে হতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি?
Next: তফশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের অনুষ্ঠানে কলকাতায় প্রাক্তন রাষ্ট্রপতি ড: রামনাথ কোবিন্দ

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.