Skip to content
নভেম্বর 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • আরও বিপাকে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস, দায়ের হল গণধর্ষণের অভিযোগ

আরও বিপাকে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস, দায়ের হল গণধর্ষণের অভিযোগ

Online Desk নভেম্বর 25, 2026
paresh-ram-das.jpg

ওঙ্কার ডেস্ক: ধর্ষণের মামলায় আগেই গ্রেফতার হয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। এবার তাঁর বিরুদ্ধে উঠল গণধর্ষণের অভিযোগ। পরেশ-সহ মোট আটজনের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। অভিযোগকারিণীর দাবি, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁকে গণধর্ষণ করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। তাঁর অভিযোগ, মনোনয়নপর্বে পরেশরাম দাস ও তাঁর সহযোগীরা তাঁকে ঘিরে ধরে মারধর করেন। এরপর তাঁকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয়। এর আগে গত ৯ নভেম্বর ধর্ষণের মামলায় পরেশরামকে গ্রেফতার করে পুলিশ। কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়েছিল। গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা এবং ছ’টি মোবাইল ফোন উদ্ধার হয়। ফোনগুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ক্যানিং পশ্চিমের এই বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা হয়েছে। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে অশান্তির ঘটনায় তাঁর নাম জড়ায়। খুনের চেষ্টা এবং অস্ত্র আইনেও তিনি অভিযুক্ত। মাতলা নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অশান্তির ঘটনায় পরেশরামকে তলব করেছিল সিআইডি। কিছুদিন আগে ভবানী ভবনে হাজিরাও দেন তিনি। তবে জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়েন বিধায়ক। পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রেফতারের পর আদালতে পুলিশ জানিয়েছিল, ধর্ষণের মামলা ছাড়াও পরেশরামের বিরুদ্ধে আরও ৩২টি মামলা রয়েছে। পুলিশের দাবি, গত ৫ সেপ্টেম্বর ক্যানিং থানায় ৫৬১/২০২৬ নম্বর মামলা দায়ের হয়েছিল। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

Continue Reading

Previous: রেলের প্রকল্পে জৌলুস, যাত্রীর দুর্ভোগে লাগাম কোথায় ?
Next: সম্পাদকীয়

সম্পর্কিত গল্প

nhhfhj.png

যুবরাজের টিপসেই জ্বলে ওঠেন বৈভব

Online Desk নভেম্বর 25, 2026
fyur.png

এএফসির জয়ের ইতিহাস ভুলে ডার্বিতে ফোকাস ইস্টবেঙ্গলের

Online Desk নভেম্বর 25, 2026
WhatsApp-Image-2026-11-25-at-3.07.23-PM-1.jpeg

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা ফের হাই কোর্টে, আপাতত স্থগিত পুরভোট

Online Desk নভেম্বর 25, 2026

You may have missed

nhhfhj.png

যুবরাজের টিপসেই জ্বলে ওঠেন বৈভব

Online Desk নভেম্বর 25, 2026
fyur.png

এএফসির জয়ের ইতিহাস ভুলে ডার্বিতে ফোকাস ইস্টবেঙ্গলের

Online Desk নভেম্বর 25, 2026
WhatsApp-Image-2026-11-25-at-3.07.23-PM-1.jpeg

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা ফের হাই কোর্টে, আপাতত স্থগিত পুরভোট

Online Desk নভেম্বর 25, 2026
India-Market_-Growth-Amid-Investor-Exit.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.