Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ২০২৬ এর বিধানসভা নির্বাচনে কত কেন্দ্রীয় বাহিনী? পূর্বের ভোট পরবর্তী হিংসা বিবেচনা করে নির্ধারণ করবে কমিশন

২০২৬ এর বিধানসভা নির্বাচনে কত কেন্দ্রীয় বাহিনী? পূর্বের ভোট পরবর্তী হিংসা বিবেচনা করে নির্ধারণ করবে কমিশন

Online Desk জানুয়ারি 15, 2026
20260115_183526.jpg

ওঙ্কার ডেস্ক: আর কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচন প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে নির্বাচন কমিশন। কত বাহিনী মোতায়েন করা হবে তা নির্ধারণ করতে কমিশন মাথায় রাখবে বিগত দিনে বাংলায় ঘটে যাওয়া ভোট পরবর্তী হিংসার ঘটনাগুলি। মূলত ২০১৪ সাল থেকে পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হওয়া গত সাতটি নির্বাচনে হিংসার ঘটনাগুলিকে বিবেচনা করা হবে।

যে সাত নির্বাচনের হিংসার ঘটনার রেকর্ড কমিশন খতিয়ে দেখবে তার মধ্যে রয়েছে, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচন, ২০১৬ এবং ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচন এবং ২০১৮ ও ২০২৩ সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস সূত্রে জানা গিয়েছে, কমিশন অবিলম্বে এই সাতটি নির্বাচনে নির্বাচন-সম্পর্কিত হিংসার রেকর্ডের থানাভিত্তিক রিপোর্ট চেয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, কমিশন এই বিষয়ে যারা অপরাধী, তাদের বর্তমান অবস্থা কোন পর্যায়ে রয়েছে তারও থানাভিত্তিক বিস্তারিত রিপোর্ট চেয়েছে।

এক আধিকারিক বলেন, ‘এই বিষয়ে থানাভিত্তিক রিপোর্ট মূল্যায়নের পর কমিশন আসন্ন বিধানসভা নির্বাচনে কত বাহিনী মোতায়েন করবে, তা নির্ধারণ করার পাশাপাশি এলাকা এবং ভোটকেন্দ্রের সংবেদনশীলতা অনুযায়ী কোথায় কত বাহিনী মোতায়েনের করা হবে সেই সম্পর্কেও সিদ্ধান্ত নেবে।’চলতি বছরের বিধানসভা নির্বাচনে আগের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে মনে করা হচ্ছে। কারণ সিইও-র অফিস থেকে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়ে বলা হয়েছে গত কয়েকটি নির্বাচন সাত থেকে আট দফায় সম্পন্ন হয়েছে। কিন্তু ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এক বা সর্বোচ্চ দুটি দফায় সম্পন্ন করা হোক।

Post Views: 159

Continue Reading

Previous: আবারও দেখা যাবে দেব-অনিরুদ্ধর সেই ‘জুটি’? ‘বুনো হাঁস ২’ ছবি নিয়ে জল্পনা সমাজমাধ্যমে
Next: থাইল্যান্ডে ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ ভারতের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.