Skip to content
অক্টোবর 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আন্তর্জাতিক
  • ককপিটের ভিতরের সেই ভয়ঙ্কর মুহূর্তের বর্ণনা দিলেন ক্যাপ্টেন স্মিত, নেতানিয়াহুকে বললেন, ‘শেষ শক্তি দিয়ে দরজা খুলেছিলাম’

ককপিটের ভিতরের সেই ভয়ঙ্কর মুহূর্তের বর্ণনা দিলেন ক্যাপ্টেন স্মিত, নেতানিয়াহুকে বললেন, ‘শেষ শক্তি দিয়ে দরজা খুলেছিলাম’

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-50.webp

ইজরায়েলগামী ফ্লাইদুবাই বিমানের ককপিটে সেদিন ঠিক কী ঘটেছিল? কীভাবে আক্রমণ চালান হয়েছিল ভারতীয় পাইলটের উপর? অবশেষে এই বিষয়ে মুখ খুললেন ক্যাপ্টেন স্মিত মচ্ছর। শরীরে একাধিক আঘাত নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি জানালেন ককপিটের ভিতরে সেই ভয়ঙ্কর কয়েক মিনিটের কথা। জানালেন কীভাবে তাঁকে হত্যা করার চেষ্টা করেছিল তাঁর সহ-পাইলট।

স্মিত প্রেসিডেন্ট নেতানিয়াহুকে জানিয়েছেন, “ফ্লাইটটা একদম স্বাভাবিক ভাবেই যাত্রা শুরু করেছিল। সহকারী পাইলট নামাজ পড়তে চেয়েছিল, যেটা অনেকেই করে, এটা অস্বাভাবিক কিছু নয়। ও যখন নামাজ পড়ছিল, সম্মানের খাতিরে আমি সামনের দিকে তাকিয়ে ছিলাম, পিছনে তাকাইনি। হঠাৎ চার-পাঁচ মিনিট পর মাথার পিছনে একটা জোরে আঘাত অনুভব করি।” প্রথমে তিনি ভেবেছিলেন বিমানেই কোনও বড় দুর্ঘটনা ঘটেছে।

তিনি বলেন, “আমার প্রথমে মনে হয়েছিল বিমানের কোনও বড় ক্ষতি হয়েছে, কিছু একটা ঠিক নেই। কিন্তু তারপর একের পর এক আঘাত আসতে থাকে, তখনই বুঝতে পারি এটা বিমান নয়, এটা ককপিটে থাকা আমার সহ-পাইলট আমাকে মারছে। আমি ওকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু প্রথম আঘাতগুলোর পর আমি ব্যাপক আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। সব ঝাপসা হয়ে গিয়েছিল।” এরপরই তিনি টের পান বিমানটি দ্রুত নিচে নামছে।

স্মিতের কথায়, “তারপরই মনে হল বিমানটা খুব দ্রুত নিচে নামছে। আমি একবার দরজা খুলতে পেরেছিলাম, কিন্তু ও আবার বন্ধ করে দিয়েছিল। তখন আমি ককপিটের মেঝেতে পড়ে ছিলাম। কেবল বিমানের শব্দ আর যাত্রীদের চিৎকার শুনতে পাচ্ছিলাম।”

বলে রাখা ভালো, গত বুধবার দুবাই থেকে তেল আভিভ যাচ্ছিল ফ্লাইদুবাইয়ের FZ1073 ফ্লাইটটি। ৩৪ হাজার ফুট উচ্চতায় থাকাকালীন হঠাৎই পর পর জরুরি সংকেত পাঠায় বিমানটি। বিমান হাইজ্যাক হয়েছে বলেও সংকেত পাঠান হয়। বিমানে ২৭ জন শিশু সহ ১৭৪ জন যাত্রী ছিলেন। পরে বোয়িং ৭৩৭-৮ বিমানটিকে সৌদি আরবের তাবুকের প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

জানা যাচ্ছে, যে সহকারী পাইলট স্মিতের উপর হামলা করেছে বলে অভিযোগ, তার নাম হামাম আল-হামামি, সে ওমানের নাগরিক। যদিও সরকারিভাবে তার পরিচয় নিশ্চিত করা হয়নি। ‘ওয়াল স্ট্রিট জার্নালে’র খবর অনুযায়ী, উগ্র মতাদর্শের কারণে আগেই ওমানে তাঁকে উড়ান থেকে নিষিদ্ধ করা হয়েছিল। বুধবারের ফ্লাইটে সে ককপিটে থাকা ক্র্যাশ অ্যাক্স দিয়ে স্মিতের উপর হামলা চালায় বলে অভিযোগ। হামলার কারণ এখনও স্পষ্ট নয়।

Continue Reading

Previous: তথাকথিত বৈষম্য বিরোধী জুলাই আন্দোলন : মহাকাব্যিক প্রতারণার নাম
Next: জিতেও নিজেদের নয় ভারতের খেলায় মুগ্ধ ব্রাজিল কোচ

সম্পর্কিত গল্প

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-61.webp

ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত ISF প্রার্থী, উত্তপ্ত নন্দীগ্রাম

Online Desk অক্টোবর 4, 2026
WhatsApp-Image-2026-10-04-at-16.30.37.jpeg

দেশের আদালতগুলিতে মামলার পাহাড় ! ১০ বছরের ওপর নিষ্পত্তিহীন লাখ লাখ মামলা, জানাচ্ছে কেন্দ্রও

Online Desk অক্টোবর 4, 2026

You may have missed

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
Edit.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

বাড়িতেই বানিয়ে নিন রেস্টুরেন্টের স্বাদের মোগলাই পরোটা

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

ফ্যাটি লিভার কী, কেন হয়, লক্ষণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.