Skip to content
অক্টোবর 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জিতেও নিজেদের নয় ভারতের খেলায় মুগ্ধ ব্রাজিল কোচ

জিতেও নিজেদের নয় ভারতের খেলায় মুগ্ধ ব্রাজিল কোচ

Online Desk অক্টোবর 4, 2026
Barzil-1.jpg

অঞ্জন চট্টোপাধ্যায়

শনিবার ব্রাজিলের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ৪-০ গোলে হার ভারতের। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে খালিদের দলের এই অদম্য লড়াইকে কুর্নিশ জানাতেই হবে। ব্রাজিল জিতলেও, যুবভারতীতে সেই অর্থে সাম্বা নাচ দেখা যায়নি। ফিফা ক্রমতালিকায় ৬ নম্বর থাকা সেলেকাওদের বিরুদ্ধে ১৩৮ নম্বরে থাকা দেশের গোলের সুযোগ তৈরি করা সহজ নয়। গোল সংখ্যা যেমন বাড়তে পারত, তেমনই স্কোরশিটে নাম তুলতে পারতেন রায়ান উইলিয়ামস, মনবীর সিংরা। কিন্তু সেই ঐতিহাসিক গোল করতে ব্যর্থ মেন ইন ব্লুরা। এমনকী শুরুতে স্বপ্ন দেখায় ভারত। ২৭ মিনিট পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রদের তারকাখচিত দলে আটকে দেওয়া একপ্রকার নৈতিক জয়।

সাংবাদিক সম্মেলনে এসে ভারতের কোচ জানান, তাঁদের খেলার প্রশংসা করেন ব্রাজিলের কোচ। খালিদ বলেন, ‘আনচেলত্তি বলেছে আমরা ভাল ফুটবল খেলেছি। আমাদের খেলার প্রশংসা করেছে। বলেছে, আমাদের দল ভাল খেলেছে। আমার সঙ্গে যোগাযোগ রেখো।’ খালিদ বলেন, ‘ম্যাচে আমাদের মনোযোগের অভাব ছিল। ভাল দলের বিরুদ্ধে এমন করা যায় না। সুযোগ পেলে সেটা কাজে লাগাতে হবে। কারণ আবার সুযোগ নাও আসতে পারে।’

 

এদিন দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পরপর ফুটবলারদের বদল করে নিয়েছিলেন আনচেলত্তি। একে একে সবাইকেই সুযোগ দেন তিনি। বলেন, ‘আমাদের ফুটবলাররা জানে ওদের যদি জাতীয় দলের অংশ হতে হয় তাহলে সেই কোয়ালিটি থাকতে হবে। এই সুযোগটা ভাল ছিল দলের জন্য এবং বিশেষ করে তরুণ খেলোয়াড়দের জন্য নিজেদের বড় মঞ্চে প্রমাণ করার।’ ভারতের খেলা নিয়ে ব্রাজিল কোচ বলেন, ‘ওরা গোছানো ফুটবল খেলেছে। ডিফেন্স করেছে, সুযোগ মতো কাউন্টার অ্যাটাকে গেছে। আমার মতে ভাল ফুটবল খেলেছে ইন্ডিয়া। গোল করতে আমরাও বেগ পেয়েছি। তবে একটা গোল পাওয়ার পর খেলাটা খুলে গিয়েছিল।’ কলকাতার দর্শকদের উদ্দেশ্যে আনচেলত্তি বলেন, আমরা কলকাতায় খেলতে পেরে খুব খুশি। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বিশ্বের সমস্ত বড় ক্লাব, ব্রাজিলকে আমাদের কোয়ালিটি দেখিয়েছি। আশা করছি, সমর্থকরা আনন্দ পেয়েছেন।’

Continue Reading

Previous: ককপিটের ভিতরের সেই ভয়ঙ্কর মুহূর্তের বর্ণনা দিলেন ক্যাপ্টেন স্মিত, নেতানিয়াহুকে বললেন, ‘শেষ শক্তি দিয়ে দরজা খুলেছিলাম’
Next: “আপনি গোটা বিশ্বের হিরো”, ক্যাপ্টেন স্মিতকে ফোনে বললেন নেতানিয়াহু, স্বাধীনতা দিবসে মশাল জ্বালানোর আমন্ত্রণও

সম্পর্কিত গল্প

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-61.webp

ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত ISF প্রার্থী, উত্তপ্ত নন্দীগ্রাম

Online Desk অক্টোবর 4, 2026
WhatsApp-Image-2026-10-04-at-16.30.37.jpeg

দেশের আদালতগুলিতে মামলার পাহাড় ! ১০ বছরের ওপর নিষ্পত্তিহীন লাখ লাখ মামলা, জানাচ্ছে কেন্দ্রও

Online Desk অক্টোবর 4, 2026

You may have missed

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
Edit.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

বাড়িতেই বানিয়ে নিন রেস্টুরেন্টের স্বাদের মোগলাই পরোটা

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

ফ্যাটি লিভার কী, কেন হয়, লক্ষণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.