Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন থাকবে ভোটের পরেও, নয়া নির্দেশিকা কমিশনের

কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন থাকবে ভোটের পরেও, নয়া নির্দেশিকা কমিশনের

Online Desk এপ্রিল 3, 2026
CENTRAL-FORCE.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর কমিশন। বাংলায় ভোটের দিনক্ষণ প্রকাশ হওয়ার পর রাজ্য প্রশাসনের খোলনলচে বদল করেছে কমিশন। ভোটের একমাস আগে থেকে এখানে মোতায়েন করা হয়েছে বিপুল কেন্দ্রীয় বাহিনী। এবার আরও বড় ঘোষণা করল কমিশনে। শুক্রবার নতুন বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, ভোট পরবর্তী হিংসার আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ৫০ হাজার জওয়ান মোতায়েন থাকবে রাজ্যে।
বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট বলা হয়েছে, ভোটের পর শুধুমাত্র ইভিএম, স্ট্রং রুম সুরক্ষার স্বার্থে মোতায়েন থাকবে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আরও বেশি জওয়ান থাকবেন।
ভোটের দিনক্ষণ এগোতেই রাজ্যের নানা প্রান্ত থেকে অশান্তির ছবি প্রকাশ্যে আসছে। কালিয়াচকের ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য। বুধবার রাতে কালিয়াচক ২ বিডিও অফিসে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখার ঘটনায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। নাম বাদের প্রতিবাদে জনবিক্ষোভে এমনটা হলেও পুলিশকে সেখানে দেখা যায়নি বলে অভিযোগ। এনিয়ে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে। আবার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক, রাজ্যের ডিজিপি, মুখ্যসচিবকে শোকজ করা হয়। এই মুহূর্তে ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ।
ভোটের আগে এই ঘটনার জেরে নিরাপত্তা নিয়ে আরও তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের ফলপ্রকাশের পরও ৫০০ কোম্পানি বাহিনী রাজ্যে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য।

Post Views: 110

Continue Reading

Previous: চোপড়ার কালিগঞ্জে কংগ্রেসের দলীয় পতাকা ছেঁড়া ঘিরে উত্তেজনা
Next: পাকিস্তানে আকাশছোঁয়া পেট্রোল-ডিজেলের দাম

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.