Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • চোপড়ার কালিগঞ্জে কংগ্রেসের দলীয় পতাকা ছেঁড়া ঘিরে উত্তেজনা

চোপড়ার কালিগঞ্জে কংগ্রেসের দলীয় পতাকা ছেঁড়া ঘিরে উত্তেজনা

Online Desk এপ্রিল 3, 2026
SFVDGVDSGG.jpg

নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুরঃ সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য জুড়ে প্রকাশ্যে রাজনৈতিক হিংসার ছবি । চোপড়া বিধানসভার কালিগঞ্জ এলাকায় কংগ্রেসের দলীয় পতাকা ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নির্বাচন কমিশনের আধিকারিকরা এবং পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। জানা যায়, কালিগঞ্জ এলাকায় কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী কংগ্রেসের দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলে। এ বিষয়ে কংগ্রেস প্রার্থী জাকির আবেদিন অভিযোগ করেন, তৃণমূলের মহম্মদ আফজল, দারাজুল ইসলাম এবং আব্দুল হালিম গভীর রাতে ফেসবুকে লাইভে এসে তাকে নিয়ে কটূক্তি ও গালিগালাজ করেন। পাশাপাশি তারা কালিগঞ্জের কংগ্রেস দলীয় কার্যালয়ের সামনে থাকা পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলে বলে অভিযোগ করেন তিনি।এই অভিযুক্ত তৃনমুল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আব্দুল হালিম জানিয়েছেন যে, এখানে কংগ্রেসের কোনো সংগঠন নেই তারা নিজেরাই নিজেদের পতাকা ছিড়ে আমাদের বদনাম করার চেষ্টা করছে।কারন এর আগেও তারা নিজেদের পতাকা ছিড়ে আমাদের দল তৃনমুল কে বদনাম করার অভিযোগ করছিলো।

Post Views: 122

Continue Reading

Previous: মিমি চক্রবর্তী কাণ্ডে হাজতবাসের পর, তনয় শাস্ত্রী এবার বিজেপিতে
Next: কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন থাকবে ভোটের পরেও, নয়া নির্দেশিকা কমিশনের

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.