Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাজ্যগুলিকে দ্বিগুণ পরিমাণে ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজি সরবরাহ বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার

রাজ্যগুলিকে দ্বিগুণ পরিমাণে ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজি সরবরাহ বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার

Online Desk এপ্রিল 7, 2026
LPG.png

ওঙ্কার ডেস্ক: দেশের গ্যাস সংকটের পরিস্থিতিতে রাজ্য গুলিতে ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের সরবরাহ দ্বিগুন করার সিধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। দেশজুড়ে রান্নার গ্যাসের চাহিদা ও সরবরাহের ভারসাম্য বজায় রাখতে বিশেষ করে পরিযায়ী শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে ৫ কেজির এলপিজি সিলিন্ডারের বরাদ্দ রাজ্যগুলির জন্য দ্বিগুণ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বহু মানুষ স্বস্তি পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, আন্তর্জাতিক পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার প্রভাব পড়তে শুরু করেছে দেশীয় বাজারেও। এই অবস্থায় যাতে গ্যাসের অভাবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, বাড়তি বরাদ্দ মূলত সেইসব মানুষের জন্য, যাঁদের স্থায়ী গ্যাস সংযোগ নেই বা নিয়মিত এলপিজি ব্যবহার করা সম্ভব হয় না।
৫ কেজির এই সিলিন্ডারগুলি সাধারণ মানুষের কাছে ‘ছোটু’ নামেই বেশি পরিচিত। বিশেষ করে পরিযায়ী শ্রমিক, ভাসমান জনগোষ্ঠী বা অস্থায়ীভাবে বসবাসকারী মানুষের জন্য এই সিলিন্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই সিলিন্ডার নিতে গেলে স্থায়ী ঠিকানার প্রমাণপত্রের প্রয়োজন হয় না, শুধুমাত্র পরিচয়পত্র দেখিয়েই তা পাওয়া যায়। ফলে সহজেই জ্বালানির ব্যবস্থা করতে পারেন তাঁরা।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে এই ছোট সিলিন্ডারের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সেই চাহিদার নিরিখেই বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বে নির্দিষ্ট সীমার মধ্যে যে পরিমাণ সরবরাহ করা হত, এখন তার বাইরে অতিরিক্ত সিলিন্ডার রাজ্যগুলিকে দেওয়া হবে। রাজ্য সরকারগুলিকে ইতিমধ্যেই নির্দেশ পাঠানো হয়েছে, যাতে এই অতিরিক্ত সিলিন্ডার সঠিকভাবে বণ্টন করা হয় এবং তা নির্দিষ্ট উপভোক্তাদের কাছেই পৌঁছয়। তেল বিপণন সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে এই বিতরণ প্রক্রিয়া চালানো হবে। পাশাপাশি, যাতে কোনও ধরনের কালোবাজারি বা মজুতদারি না হয়, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।
মনে করা হচ্ছে, এই পদক্ষেপের ফলে শহর ও শহরতলির বহু পরিযায়ী শ্রমিক এবং দিনমজুর শ্রেণির মানুষ সরাসরি উপকৃত হবেন। বর্তমান পরিস্থিতিতে যেখানে জ্বালানির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেখানে এই উদ্যোগ সাধারণ মানুষের রান্নার জ্বালানি সংক্রান্ত সমস্যাকে অনেকটাই লাঘব করবে।

Post Views: 87

Continue Reading

Previous: টিটিপি-র অবস্থান নিয়ে আফগানকে তিন শর্ত পাকিস্তানের; শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা
Next: ফের মণিপুরে ভূমিকম্প, রিখটার স্কেলে এর মাত্রা ৪.৩

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.