Skip to content
অক্টোবর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • কনটেন্ট সরানোর নির্দেশে দ্রুত পদক্ষেপ করতে হবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে বার্তা কেন্দ্রের

কনটেন্ট সরানোর নির্দেশে দ্রুত পদক্ষেপ করতে হবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে বার্তা কেন্দ্রের

Online Desk অক্টোবর 9, 2026
social-media-1.jpg

ওঙ্কার ডেস্ক: ভুয়ো খবর, বিভ্রান্তিকর তথ্য এবং বিকৃত ছবি-ভিডিয়োর প্রচার রুখতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। সরকারি কর্তৃপক্ষের তরফে কোনও কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়া হলে সেটিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক এক পরামর্শবার্তায় এই নির্দেশ দিয়েছে।

মন্ত্রকের তরফে বলা হয়েছে, সাম্প্রতিক কালে বিভিন্ন ঘটনা ও জনসমাবেশকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা, বিভ্রান্তিকর, বিকৃত এবং প্রসঙ্গবহির্ভূত তথ্য ছড়ানো হচ্ছে। পুরনো ছবি বা ভিডিয়োকে বর্তমান ঘটনার দৃশ্য হিসেবে তুলে ধরার প্রবণতাও উদ্বেগজনক। এই ধরনের কনটেন্ট সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করতে পারে। পাশাপাশি, তা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। এমন কনটেন্ট সম্পর্কে অনুমোদিত সরকারি সংস্থাগুলির কাছ থেকে অভিযোগ বা রিপোর্ট এলে তা অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করতে হবে বলে নির্দেশ দিয়েছে মন্ত্রক। সংশ্লিষ্ট আইন মেনে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে সংশ্লিষ্ট সমাজ মাধ্যম প্ল্যাটফর্মটিকে।

উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলন চলছে। বিরোধীদের সেই আন্দোলনের মাঝেই কেন্দ্রের তরফে এই নির্দেশিকা সামনে এল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে পথে নেমেছে বিরোধী জোট। যন্তর মন্তরকে কেন্দ্র করে একাধিক প্রতিবাদ কর্মসূচি চলছে। নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল করার উদ্যোগও নিয়েছেন বিরোধী সাংসদরা। এই পরিস্থিতিতে সেন্ট্রাল দিল্লিতে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। অতিরিক্ত বাহিনী মোতায়েনের পাশাপাশি বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে। চলাচল নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপও করা হয়েছে। সিজেপির ডাকা শনিবারের বিক্ষোভের আগে স্বাভাবিক ভাবেই এই নির্দেশ ঘিরে জল্পনা তৈরি হয়েছে।

Continue Reading

Previous: ইন্ডিয়া জোটের সঙ্গে সাক্ষাতের সময় দিলেন রাষ্ট্রপতি, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে রাত ৮টায় সাংবিধানিক প্রধানের দ্বারস্থ হবেন মমতা-রাহুলরা
Next: ‘সবার নিজস্ব গাড়ি নেই’, দিল্লিতে গণপরিবহণ বন্ধ নিয়ে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

সম্পর্কিত গল্প

New-Project-25.webp

তেল অভিভগামী বিমানে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাই কাণ্ডে এবার ইউএপিএ ধারায় মামলা এনআইএ-র

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-24.webp

যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক শতাধিক আইনজীবী, প্রধান বিচারপতির হস্তক্ষেপে মুক্তি

Online Desk অক্টোবর 10, 2026
1000390957.jpg

তিন যুবককে আটকে মারধরের অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে

Online Desk অক্টোবর 10, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-10-at-23.31.11.jpg

ছাদবাগানে ফুটিয়ে তুলুন মায়ের প্রিয় পদ্মফুল : পদ্ম চাষের সম্পূর্ণ পদ্ধতি ও প্রচুর ফুল পাওয়ার টিপস

Online Desk অক্টোবর 11, 2026
Anxiety.jpg

উদ্বেগ জনিত রোগ : লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 10, 2026
Festive-Bengali-Fashion-Collage.jpg

মোটা, রোগা, শ্যামলা কিংবা ফর্সা—পুজোর চার দিনে মহিলারা কেমন পোশাক পরবেন ?

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-26.webp

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কাল থেকেই মিলবে পুজোর অনুদান, ইডেন থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.