Skip to content
অক্টোবর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • ‘সবার নিজস্ব গাড়ি নেই’, দিল্লিতে গণপরিবহণ বন্ধ নিয়ে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

‘সবার নিজস্ব গাড়ি নেই’, দিল্লিতে গণপরিবহণ বন্ধ নিয়ে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 9, 2026
supreme-court.jpg

ওঙ্কার ডেস্ক: ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে কার্যত দুর্গে পরিণত হয়েছে দিল্লি। বন্ধ রাখা হয়েছিল একাধিক মেট্রো ও রেল স্টেশন। বিভিন্ন রাস্তায় বসানো হয়েছিল ব্যারিকেড। শহরজুড়ে মোতায়েন করা হয়েছিল পুলিশ ও নিরাপত্তাকর্মী। এই কড়াকড়ির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি এবং বিরোধী সাংসদ কপিল সিব্বল। সেই শুনানিতে সাধারণ মানুষের গণপরিবহণ ব্যবহারের অধিকার নিয়ে কড়া বার্তা দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।

শান্তিপূর্ণ বিক্ষোভের আগে কেন রেল ও মেট্রো পরিষেবা বন্ধ রাখা হচ্ছে, সেই প্রশ্ন তুলেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা। শুনানিতে প্রধান বিচারপতি জানান, প্রতিবাদ নিয়ন্ত্রণের জন্য সরকার প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে, সব পরিষেবা বন্ধ করে দিতে হবে। দিল্লির যেসব রাস্তায় ব্যারিকেড বসিয়ে যান চলাচল আটকে দেওয়া হচ্ছে, সেগুলির বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। সাধারণ মানুষের মেট্রো ব্যবহারের অধিকারও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। প্রত্যেকের জন্য গণপরিবহণের সুযোগ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে আদালত।

শুনানিতে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, মেট্রো স্টেশন খোলা রাখার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন তিনি। প্রধান বিচারপতি বলেন, দিল্লিতে বহু মানুষের নিজস্ব গাড়ি নেই। তাঁদের যাতায়াতের প্রধান ভরসা গণপরিবহণ। তাই কোনও একটি পরিস্থিতি মোকাবিলার জন্য এমন ব্যবস্থা নেওয়া যায় না, যাতে মানুষের কাছে যাতায়াতের কোনও বিকল্পই না থাকে। তিনি আরও বলেন, বিষয়টি শুধু একজন ব্যক্তির যাতায়াতের মধ্যে সীমাবদ্ধ নয়। জীবিকার প্রয়োজনে প্রতিদিন দিল্লির বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন হাজার হাজার মানুষ। তাঁদের স্বার্থও বিবেচনায় রাখতে হবে। এই প্রসঙ্গেই প্রধান বিচারপতির মন্তব্য, “একটা মাছি মারার জন্য আপনারা হাতুড়ি ব্যবহার করতে পারেন না।”

Continue Reading

Previous: কনটেন্ট সরানোর নির্দেশে দ্রুত পদক্ষেপ করতে হবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে বার্তা কেন্দ্রের
Next: ফোর্ট হুড হামলায় দোষী নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের, প্রশ্ন মানবাধিকার নিয়ে

সম্পর্কিত গল্প

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026

You may have missed

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
SC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.