Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চারু মজুমদারের ৫২ তম শহিদ দিবস পালিত হল শ্রদ্ধায়

চারু মজুমদারের ৫২ তম শহিদ দিবস পালিত হল শ্রদ্ধায়

Online Desk জুলাই 28, 2023
charu-majumdar.jpg

শুভাশিস চট্টোপাধ্যায়ঃ ১৯৭২ সালের ২৮ জুলাই। কলকাতা পুলিশের হেড কোয়াটার লালবাজারে শহিদ হয়েছিলেন সিপিআইএম-এলের তৎকালীন সাধারণ সম্পাদক চারু মজুমদারের। অভিযোগ পুলিশের নৃশংস অত্যাচারে মৃত্যু হয়েছিল তাঁর। তারপর কেটে গেছে ৫২টা বসন্ত। তবু আজও ২৮ জুলাইকে শহিদ দিবস হিসেবেই পালন করে বিভিন্ন নকশাল গ্রুপ। এদিনও রাজ্য জুড়েই লিবারেশন সহ বিভিন্ন নকশালপন্থী সংগঠন পালন করল চারু মজুমদারের ৫২ তম মৃত্যু বার্ষিকি।
রাষ্ট্র ব্যবস্থার গোড়া ধরে টান মেরে ছিলেন তিনি। অবিভক্ত সিপিআইএমএলের প্রথম সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক, নকশালবাড়ির বসন্তের বজ্র নির্ঘোষের পুরধা সেই চারু মজুমদারের আজ ৫২ তম মৃত্যু বার্ষিকি। এদিন শিলিগুড়িতে চারু মজুমদারের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান চারু পুত্র তথা লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার। এছাড়াও এদিন নকশালবাড়ি, যাদবপুরের পালবাজার, গরফা, ঢাকুরিয়া, বেহালা, মৌলালি, কলেজ স্ট্রিট, রাণাঘাট, কৃষ্ণনগর সহ রাজ্য জুড়েই লিবারেশন সহ বিভিন্ন নকশালপন্থী সংগঠন পালন করল চারু মজুমদারের ৫২ তম মৃত্যু বার্ষিকি। বিহার, তেলেঙ্গানা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশেও পালিত হয় চারু মজুমদারের ৫২ তম শহিদ দিবস।
সময় বদলেছে। খতমের রাজনীতি ছেড়ে লিবারেশনের মতো অনেক নকশালপন্থী সংগঠনই আজ অংশগ্রহণ করছে নির্বাচনে। বিহারে ১২ টি আসন নিয়ে জাতীয় রাজনীতিতেও মোদি বিরোধী জোটে ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছেন লিবারেশনের বর্তমান সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।
আজও নকশালপন্থীদের একটা বড় অংশ শহিদ দিবস উপলক্ষে পালন করেন ২৮ জুলাইকে। শপথ নেন বিপ্লবের, রক্ত ঋণ শোধ করার। গঙ্গা দিয়ে ৫২ বছরে অনেক জল বয়ে গেলেও বিপ্লবের স্বপ্ন যে মরে না।

Post Views: 86

Continue Reading

Previous: বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক বিএসএফ সদস্য!
Next: লিগে গড়াপেটা নিয়ে পুলিশের দ্বারস্থ আইএফএ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.