Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আত্মহত্যার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন সুরাটের দুই বন্ধু, প্রতিক্রিয়া মাস্কের

আত্মহত্যার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন সুরাটের দুই বন্ধু, প্রতিক্রিয়া মাস্কের

Online Desk মার্চ 9, 2026
musk-f.jpg

ওঙ্কার ডেস্ক: সুরাটে মন্দির চত্বরে শৌচাগার থেকে দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনার তদন্তে পুলিশ জানতে পেরেছে আত্মহত্যার জন্য দুই কলেজ ছাত্রী চ্যাটজিপিটি ব্যবহার করেছিল। আর এ বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রতিক্রিয়া জানালেন ধনকুবের এবং টেসলা কর্তা ইলন মাস্ক। আত্মহত্যার জন্য মহিলাদের এআই প্ল্যাটফর্ম ব্যবহার প্রসঙ্গে এক্স কর্তা লিখেছেন তিনি এই ঘটনায় ‘স্তম্ভিত’!

ঠিক কী ঘটেছে সুরাটে? রিপোর্ট অনুসারে ১৮ থেকে ২০ বছর বয়সী দুই তরুণী শুক্রবার নিখোঁজ হন। তারা সকালে কলেজের উদ্দেশ্যে রওনা দিলেও বিকেল পর্যন্ত বাড়ি ফেরেনি। এরপর পরিবারের লোকজন পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তদন্তকারীরা তাদের ফোন ট্র্যাক করে। দুই বন্ধুর শেষ অবস্থান জানা যায় স্বামীনারায়ণ মন্দিরে। মন্দির চত্বরে তাদের স্কুটার পার্ক করা অবস্থায় পাওয়া যায়। পুলিশ মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখে দুজনে শৌচাগারে প্রবেশ করেছে। পরে সেখান থেকে দুজনের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের কাছ থেকে বিষাক্ত ওষুধের বোতল এবং সিরিঞ্জও উদ্ধার হয়। উল্লেখ্য, ইলন মাস্ক চ্যাটজিপিটির কড়া সমালোচক। তিনি প্রায়শই এক্স-এর এআই চ্যাটবট গ্রোককে একটি ভাল বিকল্প হিসাবে তুলে ধরেন মানুষের সামনে। পর্যবেক্ষকদের মতে, চ্যাটজিপিটির এই ব্যবহার নিয়ে তাই স্বাভাবিক ভাবে সরব হয়েছেন টেসলা কর্তা।

প্রসঙ্গত, সুরাট (শহর) এর সহকারী পুলিশ কমিশনার এনপি গোহিল দুই বন্ধুর মৃত্যু নিয়ে বলেছেন, ওই তরুণীরা ছোটবেলা থেকে বন্ধু ছিল। তাদের মধ্যে একজন বাণিজ্য বিভাগে প্রথম বর্ষের ছাত্রী ছিল। অন্যজন দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।

Post Views: 21

Continue Reading

Previous: ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত
Next: ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা রাশিয়ার

সম্পর্কিত গল্প

knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026
KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেড়োর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026
KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেড়োর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
putin.jpg

ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা রাশিয়ার

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.