Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • শীতের কলকাতায় দাবার আসর, অংশ নেবেন বিশ্বনাথন আনন্দ

শীতের কলকাতায় দাবার আসর, অংশ নেবেন বিশ্বনাথন আনন্দ

Online Desk জানুয়ারি 7, 2026
rawe3

স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা: মহানগর কলকাতায় দাবার আসর। টাটা স্টিল চেস ইন্ডিয়ার সপ্তম বর্ষের প্রতিযোগিতা হবে কলকাতায়। মোট ১০ জন পুরুষ আর ১০ জন মহিলা অংশ নেবেন। ৭ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত আগামী ৫ দিন ধরে চলবে এই প্রতিযোগিতা। ৭ বছর পরে এবারে এই প্রতিযোগিতায় অংশ নেবেন বিশ্বনাথন আনন্দ। এছাড়া প্রজ্ঞানন্দও অংশ নেবেন বলে জানা গিয়েছে।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, টুর্নামেন্টটি হবে কলকাতার ধনধান্যতে। কলকাতার এক পাঁচতারা হোটেলে ইতিমধ্যে ড্র হয়ে গিয়েছে। এবারের টুর্নামেন্ট ডিরেক্টর গ্রান্ডমাস্টার দীপেন্দু বড়ুয়া। ৭ বছর পরে এই প্রতিযোগিতায় নামলেও আবেগে ভাসলেন না বিশ্বনাথন আনন্দ। তিনি বলেন, ‘আমি মানসিকভাবে বরাবর এই টুর্নামেন্টের সঙ্গে ছিলাম। ভেবেছিলাম ২০২৭ সালে নামব। তবে এখন কলকাতার শীতটা উপভোগ করছি খুব।’ প্রসঙ্গত আনন্দের বয়স এখন ৫৬।

জানা গিয়েছে, প্রথম তিন দিন হবে র্যা পিড ও বাকি দু’দিন চলবে ব্লিৎজ। এ বার পুরুষ ও মহিলাদের জন্য পুরস্কার মূল্য রয়েছে ৪১ হাজার ৫০০ মার্কিন ডলার করে। গত বছরও পুরুষ ও মহিলাদের পুরস্কারমূল্য একই ছিল। ড্র-য়ের মধ্যে দিয়ে পুরুষ ও মহিলাদের প্রথম রাউন্ডে কে কার বিপক্ষে খেলবেন সেটাও ঠিক হবে। আনন্দের পাশাপাশি প্রজ্ঞানন্দও অংশ নেবেন।। তিনি বলেন, ‘বেশ ভালো লাগছে। এই টুর্নামেন্টের একটা আবেগ আছে।’ তবে এই মুহূর্তের অন্যতম তারকা ডি গুকেশ না থাকায় তাকে মিস করবে কলকাতা। ব্যক্তিগত কারণে আসতে পারেননি। তবে রমেশ বাবু প্রজ্ঞানন্দ থাকবেন। মহিলাদের ড্র—রক্ষিতা রবি বনাম আলেকসান্দ্রা গোরিয়াসকিনা। ক্যারিসা সুইয়েন বনাম স্তাভরউলা স্লোলাকিডো। দিব্যা দেশমুখ বনাম হারিকা দ্রোনাভাল্লি। নানা জাগনিদেজ বনাম ক্যাতরিনা লাগনো। ভন্তিকা আগরওয়াল বনাম বৈশালী রমেশবাবু।

পুরুষদের বিভাগে কে কার বিরুদ্ধে? বিশ্বনাথান আনন্দ বনাম ওয়েসলি সো। উই ই বনাম নিহাল সারিন। অরবিন্দ চিথাম্বরম বনাম রমেশবাবু প্রজ্ঞানন্দ। অর্জুন এরিগাইসি বনাম বিদিথ গুজরাটি। হান্স নিয়েমান বনাম ভোলোদার মুরজিন।

Post Views: 74

Continue Reading

Previous: টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন বিতর্ক: বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান আইসিসির
Next: দিল্লির তুর্কমান গেটে উচ্ছেদ অভিযান ঘিরে হিংসা, আহত ৫ পুলিশ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.