Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত থেকে পদক নেবেন ৬ পুলিশ আধিকারিক

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত থেকে পদক নেবেন ৬ পুলিশ আধিকারিক

Online Desk আগস্ট 6, 2025
mamata-sized.jpg

ওঙ্কার ডেস্ক: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত থেকে পদক পেতে চলেছেন ছয় পুলিশ আধিকারিক। ইতিমধ্যে ছয় জনের নাম চূড়ান্ত করে ফেলা হয়েছে। ছয় জনের মধ্যে চার জন পাবেন ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ এবং দুই জন পাবেন ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস’। রেড রোডে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই পদক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দেবেন।

পশ্চিমবঙ্গ পুলিশের সদর দফতর থেকে মঙ্গলবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে ছয় জনের নাম উল্লেখ করা হয়েছে। যে চার জন ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ পাচ্ছেন তাঁরা হলেন, দীপ নারায়ণ গোস্বামী, আইপিএস – আইজিপি, মালদা রেঞ্জ, গৌরব শর্মা, আইপিএস – আইজিপি, ট্রাফিক, পশ্চিমবঙ্গ, মীরাজ খালিদ, আইপিএস – যুগ্ম পুলিশ কমিশনার (সদর), কলকাতা, দেবস্মিতা দাস, আইপিএস – ডিআইজি, এসটিএফ, পশ্চিমবঙ্গ। ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস’ পাচ্ছেন অরিজিৎ সিনহা, আইপিএস – পুলিশ সুপার, ঝাড়গ্রাম (ডিআইজি পদমর্যাদায়), ইশ্বর সোরেন, এসআই (এবি) – বাঁকুড়া জেলা।

এদিনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতার রেড রোডে আয়োজিত স্বাধীনতা দিবসের মহড়া এবং মূল অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পদকপ্রাপ্তদের থাকার অনুরোধ জানানো হয়েছে। নিজেদের কাজে বিঘ্ন না ঘটিয়ে তাঁদেরকে থাকতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (হেডকোয়ার্টার্স)।

Post Views: 271

Continue Reading

Previous: কমিশনের সঙ্গে সম্মুখ সমরে মমতা ! নির্বাচনী কর্মীদের আশ্বাস, “আপনাদের পাহারাদার ছিলাম, আছি, থাকব…”
Next: নদিয়ায় অবসর প্রাপ্ত এক সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.