Skip to content
অক্টোবর 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • তেলঙ্গানার অভিজাত আবাসনে শিশু হত্যা, ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে

তেলঙ্গানার অভিজাত আবাসনে শিশু হত্যা, ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-37.webp

নিজস্ব সংবাদদাতা: তেলঙ্গানার কৌকূর এলাকায় একটি অভিজাত ভিলা আবাসনের ভিতরেই ঘটে গেল ভয়াবহ ঘটনা। ক্লাবহাউসের সেলার থেকে উদ্ধার হল ৫ বছরের এক শিশুকন্যার মৃতদেহ। শনিবার রাত ৯টা নাগাদ দেহটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ওই আবাসনেরই এক নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অপহরণ ও খুনের অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে খবর, শিশুটি বাবার সঙ্গে ওই আবাসনেই থাকত। তার বাবা পেশায় কৃষিবিজ্ঞানী। শনিবার বিকেল থেকেই আচমকা নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের অভিযোগ পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। কয়েক ঘণ্টা পর আবাসনের ক্লাবহাউসের সেলার থেকেই তার নিথর দেহ মেলে।

তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক অনুমান, ২০ লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের জন্যই শিশুটিকে অপহরণ করেছিল অভিযুক্ত নিরাপত্তারক্ষী। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নিখোঁজ হওয়ার ঠিক আগে শিশুটি ওই রক্ষীর সঙ্গেই ছিল, এক জায়গায় তাকে শিশুটির পিছু নিতেও দেখা গেছে। তদন্তকারীদের দাবি, ঘটনার আগের দু’দিন ধরেই আবাসনের ভিতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল সে। ঘটনার পর থেকেই পলাতক।

পলাতককে ধরতে মলকাজগিরি পুলিশ ১০টি বিশেষ দল গঠন করেছে। বোলারম থানার পুলিশ জানিয়েছে, মোবাইল লোকেশন ট্র্যাক করে মনে করা হচ্ছে অভিযুক্ত সেকেন্দরাবাদ রেলস্টেশনের দিকে পালিয়েছে। সিসিটিভি ফুটেজ, মোবাইল ডেটা ও ফরেনসিক প্রমাণ খতিয়ে দেখে ঘটনার পুনর্নির্মাণ করছেন তদন্তকারীরা।

এদিকে নিশ্ছিদ্র নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া গেটেড কমিউনিটির ভিতরেই এমন খুনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে আবাসিকদের মধ্যে। প্রশ্ন উঠছে, আবাসনের ভিতরে শিশুরাই যদি সুরক্ষিত না থাকে, তাহলে এই নিরাপত্তার অর্থ কী?

Continue Reading

Previous: ‘জ্ঞানেশকে কেন আড়াল করছেন ‘মোদী-শাহ ?’ দিল্লিতে বিক্ষোভ দমনের পর সিজেপি-র প্রশ্ন
Next: অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার, বাংলাদেশ থেকে ভারতীয় যুবককে ফেরাল বিএসএফ

সম্পর্কিত গল্প

New-Project-39.webp

জ্ঞানেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিরোধীরা, সোমবার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবেন রাহুল-খড়্গে

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-38.webp

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার, বাংলাদেশ থেকে ভারতীয় যুবককে ফেরাল বিএসএফ

Online Desk অক্টোবর 12, 2026
CJP-PC.jpg

‘জ্ঞানেশকে কেন আড়াল করছেন ‘মোদী-শাহ ?’ দিল্লিতে বিক্ষোভ দমনের পর সিজেপি-র প্রশ্ন

Online Desk অক্টোবর 11, 2026

You may have missed

New-Project-39.webp

জ্ঞানেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিরোধীরা, সোমবার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবেন রাহুল-খড়্গে

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-38.webp

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার, বাংলাদেশ থেকে ভারতীয় যুবককে ফেরাল বিএসএফ

Online Desk অক্টোবর 12, 2026
New-Project-37.webp

তেলঙ্গানার অভিজাত আবাসনে শিশু হত্যা, ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে

Online Desk অক্টোবর 12, 2026
CJP-PC.jpg

‘জ্ঞানেশকে কেন আড়াল করছেন ‘মোদী-শাহ ?’ দিল্লিতে বিক্ষোভ দমনের পর সিজেপি-র প্রশ্ন

Online Desk অক্টোবর 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.