Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভয়াবহ বিস্ফোরণ চিনের রাসায়নিক কারখানায়, বহু মৃত্যুর আশঙ্কা

ভয়াবহ বিস্ফোরণ চিনের রাসায়নিক কারখানায়, বহু মৃত্যুর আশঙ্কা

Online Desk মে 28, 2025
20250528_132109.jpg

ওঙ্কার ডেস্ক : ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল চিনের শ্যানডং প্রদেশের একটি রাসায়নিক কারখানা। মঙ্গলবার এই বিস্ফোরণ ঘটে বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর। প্রত্যক্ষদর্শীদের মতে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, কয়েক কিলোমিটার দূর থেকে তার শব্দ শোনা গিয়েছে। বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকলের ২৩০টি ইঞ্জিন।

জানা গিয়েছে, চিনের শ্যানডং প্রদেশের ওয়েইফ্যাং শহর একটি শিল্পাঞ্চল। সেখানে একটি রাসায়নিক তৈরির কারখানা ছিল। সেই কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর খবর দেওয়া হয় ফমকল বাহিনীকে। খবর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় একে একে ২৩০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

কারখানায় কেউ আটকে রয়েছেন কি না তা সরকারি ভাবে স্পষ্ট করে জানানো হয়নি এখনও। তবে প্রাথমিক ভাবে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বহু ঘরের জানলার কাচ ভেঙে গিয়েছে। স্থানীয়দের অনেকের ভূমিকম্পের মত অনুভূতিও হয়েছে। স্থানীয় মানুষজন জানান, প্রথমে তারা ভেবেছিলেন ভূমিকম্পের ফলে এই কম্পন। তবে পরে বুঝতে পারেন রাসায়নিক কারখানায় বিস্ফোরণের বিষয়টি। তবে কী থেকে এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। প্রশাসনের তরফেও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Post Views: 188

Continue Reading

Previous: দলকে প্রথম দুইয়ে নিয়ে গিয়ে কাকে কৃতিত্ব দিলেন জিতেশ!
Next: কলকাতায় করোনায় আক্রান্ত ৪, কোভিড সতর্কতায় নজর রাখছে পুরসভা

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.