Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানের পরমাণুঘাঁটিতে মার্কিন আক্রমণের নিন্দা জানাল চিন, রাশিয়া

ইরানের পরমাণুঘাঁটিতে মার্কিন আক্রমণের নিন্দা জানাল চিন, রাশিয়া

Online Desk জুন 22, 2025
iran-war.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানের তিন পরমাণুঘাঁটিতে মার্কিন আক্রমণের নিন্দা জানিয়েছে চিন এবং রাশিয়া। পাশাপাশি সংঘাতে জড়িয়ে পড়া সব পক্ষকে থামার বার্তা দিয়েছে বেজিং। বেজিং এর তরফে আহ্বান জানানো হয়েছে, ইজরায়েল যেন দ্রুত যুদ্ধবিরতিতে রাজি হয়। চিনের বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।

অন্য দিকে রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ইরানের পারমাণবিক ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণ ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’। রবিবার মস্কোর তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা দিয়ে আক্রমণ হামলা চালানো দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। যে যুক্তিই দেওয়া হোক না কেন—আন্তর্জাতিক আইন, রাষ্ট্রসঙ্ঘ সনদ এবং রাষ্ট্রসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন এই হানা।’ বিবৃতিতে রাশিয়া আরও বলেছে, ‘আমরা আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমস্যা সমাধানের ওপর জোর দিচ্ছি।’

উল্লেখ্য, ইজরায়েলের সঙ্গে উত্তেজনার মাঝে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার তাঁর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। আন্তর্জাতিক দুনিয়ায় রাশিয়া ইরানের বন্ধু দেশ হিসেবে পরিচিত। তাই এই বৈঠকে কী নিয়ে আলোচনা হয় সেদিকে নজর রয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের। প্রসঙ্গত, রাশিয়া ও ইরান চলতি বছরের জানুয়ারিতে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। যদিও এই চুক্তিতে সামরিক প্রতিরক্ষা নিয়ে কিছু ছিল না।

Post Views: 181

Continue Reading

Previous: বন্ধু রাশিয়ার সঙ্গে বৈঠকের জন্য মস্কো যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী
Next: নর্দমার ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে মৃত্যু দুই সাফাই কর্মীর

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.