Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতায় মাথাচাড়া দিচ্ছে কলেরা আতঙ্ক; পুরসভার সরবরাহিত জলের জন্যই কি আক্রান্ত পিকনিক গার্ডেনের যুবক

কলকাতায় মাথাচাড়া দিচ্ছে কলেরা আতঙ্ক; পুরসভার সরবরাহিত জলের জন্যই কি আক্রান্ত পিকনিক গার্ডেনের যুবক

Online Desk জুলাই 7, 2025
Cholera.jpg

নিজস্ব সংবাদদাতা : কলকাতায় ফের মাথাচাড়া দিয়ে উঠছে কলেরা আতঙ্ক। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে পিকনিক গার্ডেন এলাকার ২৬ বছর বয়সি এক যুবক কলেরার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন বৃহস্পতিবার রাতে। প্রবল বমি, তীব্র পেটব্যথা ও জলশূন্যতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি কলেরায় আক্রান্ত হয়েছেন এবং সঙ্গে রয়েছে কিডনির জটিলতাও।

হাসপাতাল সূত্রে খবর, রোগীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। চলছে স্যালাইনের মাধ্যমে চিকিৎসা। আক্রান্ত যুবক কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পরিবারের দাবি, তাঁরা পুরসভার নলবাহিত জলই ব্যবহার করতেন। ফলে সেই পানীয় জলের উৎস ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, ‘‘ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্য দফতরের কর্মীরা বিষয়টি খতিয়ে দেখছেন।’’ হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কলেরা ‘নোটিফায়েড ডিজিজ’ হওয়ায় নিয়ম মেনে রোগীর রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে।

কলেরা মূলত জলবাহিত সংক্রামক রোগ। কলকাতার মতো ঘনবসতিপূর্ণ শহরে বর্ষার সময় এই রোগ ছড়ানোর আশঙ্কা সব সময়ই থাকে। অতীতে একাধিকবার কলকাতায় কলেরা সংক্রমণের নজির রয়েছে। গত বছরও বর্ষার সময় বাগুইআটিতে একই পরিবারের দুই সদস্য মা ও ছেলে কলেরায় আক্রান্ত হয়েছিলেন। সেবার অবশ্য স্বাস্থ্য কর্তারা জানিয়েছিলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা, আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বিশ্ব স্বাথ্য সংস্থা (WHO) এর মতে অনেক দেশেই ইতিমধ্যে কলেরা সচেতনা বাড়িয়ে ও বিশুদ্ধ জল ব্যাবহার করে কলেরাকে সম্পুর্ণভাবে নির্মুল করা সম্ভব হয়েছে। সেদিক থেকে ভারত এখনও অনেকটা পিছিয়ে। বিশেষ করে কলকাতার মত এত জনবহুল শহরে কলেরা সংক্রমণের সংখ্যা ক্রমবর্ধমান। ফলে কলকাতা পুরসভা কতৃক দেওয়া জলের গুনমানে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।

Post Views: 246

Continue Reading

Previous: শোকোজের পর বেবি কোলে কে বহিষ্কার করলো তৃণমূল
Next: নবম শ্রেণীর এক ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে, অভিভাবক ও ছাত্রীদের বিক্ষোভ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.