Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর তদন্তে সিআইডি

বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর তদন্তে সিআইডি

Online Desk জানুয়ারি 30, 2026
ajit-pawar.webp

ওঙ্কার ডেস্ক: বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করল মহারাষ্ট্রের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি। শুক্রবার মহারাষ্ট্র পুলিশের তরফে এই তথ্য জানানো হয়েছে। সূত্রের খবর, সিআইডির তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করবেন।

পুনে জেলার বারামতীতে ২৮ জানুয়ারি দুর্ঘটনার বিষয়ে রাজ্য পুলিশ সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। এক কর্তা সংবাদ সংস্থাকে জানান, ‘পুনে গ্রামীণ পুলিশ ১৯৪ ধারায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) এর আওতায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করেছে। মামলাটি সিআইডিকে হস্তান্তর করা হয়েছে।’

উল্লেখ্য, মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী ৬৬ বছর বয়সী অজিত পাওয়ার-সহ পাঁচ জন লিয়ারজেট ৪৫ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বুধবার সকালে পুনে জেলার বারামতীতে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। অজিত পাওয়ার ছাড়া বিমান দুর্ঘটনায় নিহতরা হলেন ক্যাপ্টেন সুমিত কাপুর, যাঁর ১৫,০০০ ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল; সহ-পাইলট ক্যাপ্টেন শাম্ভবী পাঠক, যিনি ১,৫০০ ঘন্টা বিমান চালিয়েছেন। এ ছাড়া পাওয়ারের ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক বিদিপ যাদব এবং বিমান পরিচারিকা পিঙ্কি মালি প্রাণ হারিয়েছেন এই দুর্ঘটনায়। ওই পুলিশ কর্তা বলেন, সিআইডির একটি দল কাজ শুরু করেছে। পুনে গ্রামীণ পুলিশের কাছ থেকে এই সংক্রান্ত নথি সংগ্রহ করবেন গোয়েন্দারা। পাওয়ারের বিমানে কোনও নাশকতা ঘটানো হয়েছিল কিনা তাও খতিয়ে দেখবেন তদন্তকারীরা। বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের অধীনে থাকা বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (AAIB)ও এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

Post Views: 73

Continue Reading

Previous: হুমায়ুনের সঙ্গে বৈঠকের পর সিপিএমে কোনঠাসা সেলিম, কোন পথে জোট?
Next: রাশিয়ার বদলে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনলে ভারতের উপর চাপানো শুল্ক কমাতে পারে ট্রাম্প প্রশাসন

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.