Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • রাশিয়ার বদলে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনলে ভারতের উপর চাপানো শুল্ক কমাতে পারে ট্রাম্প প্রশাসন

রাশিয়ার বদলে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনলে ভারতের উপর চাপানো শুল্ক কমাতে পারে ট্রাম্প প্রশাসন

Online Desk জানুয়ারি 31, 2026
donald-trump-gettyimages-687193180.jpeg

ওঙ্কার ডেস্ক: রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের অভিযোগ, মস্কোর কাছ থেকে খনিজ তেল কিনে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে নয়াদিল্লি। এ বার ভারতের পণ্যে শুল্ক কমানোর কথা বিবেচনা করছে ওয়াশিংটন। তবে তার জন্য শর্ত দিয়েছেন ট্রাম্প। জানানো হয়েছে, ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাহলে শুল্ক কমে যাবে। শুধু তাই নয়, চূড়ান্ত করা হতে পারে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি।

২০২৫ সালে ভারতের পণ্যে দু’বার শুল্ক আরোপ করে ওয়াশিংটন। যার মধ্যে একটি কারণ ছিল ভেনেজুয়েলার কাছ থেকে ভারতের খনিজ তেল কেনা, অপরটি ছিল রাশিয়ার সঙ্গে বাণিজ্য। শুধু রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। ভারতীয় পণ্যে মোট ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছিল ওয়াশিংটন। কিন্তু ভেনেজুয়েলার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের উপর আগে শুল্ক চাপানো হলেও বর্তমানে কেন সেই দেশ থেকে তেল কেনার জন্য ভারতের কাছে তদ্বির করছে মার্কিন যুক্তরাষ্ট্র? আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমানে ভেনেজুয়েলার পরিস্থিতি বদলেছে। গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করেছে ট্রাম্পের বাহিনী। দেশটির তেল ভাণ্ডার এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। তাই সেই তেল কেনার জন্য মোদী সরকারকে প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন।

অসমর্থিত সুত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ঘড়াতে রাশিয়ার কাছ থেকে তেল কেনা ইতিমধ্যে কমাতে শুরু করেছে ভারত। বর্তমানে প্রতি দিন ১২ লক্ষ ব্যারেল করে রুশ তেল কেনে নয়াদিল্লি। আগামী ফেব্রুয়ারিতে সেই সংখ্যাটা কমিয়ে ১০ লক্ষ করা হবে। মার্চে তা আরও কমিয়ে করা হবে দিন প্রতি ৮ লক্ষ ব্যারেল। তবে সরকারি ভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Continue Reading

Previous: বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর তদন্তে সিআইডি
Next: জানুয়ারির শেষেই উধাও শীতের আমেজ, ফেব্রুয়ারির শুরুতে পারদ চড়ার পূর্বাভাস আবহাওয়া দফতরের

সম্পর্কিত গল্প

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.