Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জানুয়ারির শেষেই উধাও শীতের আমেজ, ফেব্রুয়ারির শুরুতে পারদ চড়ার পূর্বাভাস আবহাওয়া দফতরের

জানুয়ারির শেষেই উধাও শীতের আমেজ, ফেব্রুয়ারির শুরুতে পারদ চড়ার পূর্বাভাস আবহাওয়া দফতরের

Online Desk জানুয়ারি 31, 2026
dg.png

ওঙ্কার ডেস্ক: আগামী সাতদিন রাজ্যে শুষ্ক আবহাওয়ার সঙ্গে সকালের দিকে থাকতে পারে কুয়াশার দাপট। শনি ও রবিবার ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গের চার জেলায়। তাপমাত্রা সামান্য কমার পাশাপাশি দক্ষিণবঙ্গে শীতের আমেজ শুধুই সকাল এবং সন্ধ্যার দিকে থাকবে বলেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। শনি ও রবিবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে সকালের দিকে খুব হালকা কুয়াশা দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গে শনিবার সামান্য তাপমাত্রা কমলেও ফেব্রুয়ারির শুরুতে, ফের পারদ চড়ার পূর্বাভাস আবহাওয়া দফতরের। সন্ধ্যা থেকে সকাল শীতের আমেজ ৷ কিন্তু বেলা বাড়লেই কার্যত শীত উধাও। আগামী পাঁচ থেকে সাত দিনে তাপমাত্রার ওঠানামা চলবে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসতে পারে দু-এক জায়গায়।
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরও এক ডিগ্রি কমল। শনিবার ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে শহরের পারদ। উইকেন্ডে সামান্য কমতে পারে তাপমাত্রা এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

Post Views: 171

Continue Reading

Previous: রাশিয়ার বদলে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনলে ভারতের উপর চাপানো শুল্ক কমাতে পারে ট্রাম্প প্রশাসন
Next: মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন সুনেত্রা পাওয়ার

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.