Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন সুনেত্রা পাওয়ার

মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন সুনেত্রা পাওয়ার

Online Desk জানুয়ারি 31, 2026
20260131_104425.jpg

ওঙ্কার ডেস্ক: বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের আসনে বসতে চলেছেন তাঁর স্ত্রী সুনেত্রা পাওয়ার। প্রথম মহিলা হিসেবে সুনেত্রা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন। সূত্রের খবর, অজিত পাওয়ারের জায়গায় নতুন মুখ বাছাইয়ের জন্য শনিবার দুপুর ২টোয় পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির তরফে। নেতা নির্বাচনের পর একটি ছোট শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ারও কথা রয়েছে।

প্রয়াত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা বর্তমানে রাজ্যসভার সাংসদ। বারামতিতে বিমান দুর্ঘটনায় স্বামীর আকস্মিক মৃত্যুর পর তিনি রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। এনসিপি-র বর্ষীয়ান নেতা এবং রাজ্যের মন্ত্রী ছগন ভুজবল সংবাদ মাধ্যমকে বলেন, ‘অন্য কোনও নামের প্রশ্নই ওঠে না। আমরা সবাই একমত, সুনেত্রা পাওয়ারকে তাঁর শোক একপাশে রেখে পরিষদীয় দলনেত্রীর পদ গ্রহণ করতে হবে। এরপর আমরা মুখ্যমন্ত্রীকে জানাব। উপমুখ্যমন্ত্রীর পদের জন্য শপথ গ্রহণ অনুষ্ঠানও হবে।’

এনসিপি-র রাজ্য সভাপতি সুনীল তাতকারে বলেন, ‘আমরা দুপুর ২টায় আমাদের পরিষদীয় দলের নেতাদের নিয়ে একটি বৈঠক ডেকেছি। আমরা আশা করি সুনেত্রা পাওয়ার উপস্থিত থাকবেন।’ অন্য দিকে এনসিপির সিদ্ধান্তকে সমর্থন করবেন বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি জানান, বিজেপি নেতৃত্বাধীন সরকার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সিদ্ধান্তকে সমর্থন করবে। ফড়নবিশের কথায়, ‘তাঁরা আমার সঙ্গে দুবার বৈঠক করেছেন। চূড়ান্ত সিদ্ধান্ত তাঁদের দলই নেবে। যে সিদ্ধান্তই তাঁরা নিন না কেন, আমরা সমর্থন করব।’

Continue Reading

Previous: জানুয়ারির শেষেই উধাও শীতের আমেজ, ফেব্রুয়ারির শুরুতে পারদ চড়ার পূর্বাভাস আবহাওয়া দফতরের
Next: মাটন স্টেকের বদলে প্লেটে এল বিফ!! ফেসবুকে লাইভে ক্ষোভ উগরে দিলেন সায়ক চক্রবর্তি

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.