Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মাটন স্টেকের বদলে প্লেটে এল বিফ!! ফেসবুকে লাইভে ক্ষোভ উগরে দিলেন সায়ক চক্রবর্তি

মাটন স্টেকের বদলে প্লেটে এল বিফ!! ফেসবুকে লাইভে ক্ষোভ উগরে দিলেন সায়ক চক্রবর্তি

Online Desk জানুয়ারি 31, 2026
FotoJet

ওঙ্কার ডেস্ক: সমাজমাধ্যমে নানান ঘটনায় বারবার শিরোনামে আসছেন টলিপাড়ার জনপ্রিয় মুখ সায়ক চক্রবর্তি। বর্তমানে নতুন কান্ডে ফের আলোচনায় অভিনেতা। শুক্রবার রাতে পার্কস্ট্রিট্রের এক রেস্তরাঁয় বন্ধুবান্ধবদের নিয়ে নৈশভোজ সারতে গিয়েছিলেন সায়ক। আর সেখানেই এক অনভিপ্রেত ঘটনার স্বীকার হতে হল অভিনেতা তথা সেলেব ইনফ্লুয়েন্সারকে। সায়কের অভিযোগ, পাঁঠার মাংস অর্ডার করা সত্ত্বেও তাঁদের গরুর মাংস পরিবেশন করা হয়েছে। আর এই কাণ্ড নিয়েই রেস্তরাঁয় তুমুল বচসা বাঁধে।
প্রসঙ্গত, এদিন সায়ক একা নয় পার্কস্ট্রিটের ওই রেস্তরাঁয় তাঁর সঙ্গে গিয়েছিলেন দুই বন্ধু অনন্যা ও সুকান্ত। মেনু থেকে মাটন স্টেক অর্ডার করেছিলেন তাঁরা। এরপরই ঘটল অদল-বদল! ঘটনাস্থল থেকেই গোটা বিষয় ফেসবুক লাইভে এসে জানিয়েছেন সায়ক। তাঁর কথায়, ওয়েটার খাবার পরিবেশন করার পর প্রথমে খিদের পেটে না বুঝে খেয়ে ফেলেছিলেন। আর সেই খাবার মুখে দিতেই কিনা আঁতকে উঠলেন সায়কসহ তাঁর দুই বন্ধু! অভিনেতাও ছেড়ে কথা বলেননি। ওই ওয়েটারকে ডেকে বিষয়টি জানতে চান। সেই কথোপকথনের ভিডিওই বর্তমানে ভাইরাল নেটভুবনে।
সেখানে দেখা গেল, সায়ক ওই ওয়েটারের উদ্দেশে বলেন, “আমি একজন ব্রাহ্মণ। আপনি আমাকে না জানিয়েই গরুর মাংস খাইয়ে দিলেন? গোমাতাকে খাইয়ে দিলেন!” এরপর ওই ওয়েটারকে ধর্ম জিজ্ঞেস করতে জানা যায়, তিনি মুসলিম। সেই প্রেক্ষিতেই পালটা তাঁকে পাল্টা প্রশ্ন করেন, “আমি আপনাকে না বলে শুয়োরের মাংস খাইয়ে দিলে আপনি খাবেন?” বচসা বাঁধতেই ওয়েটার একবাক্যে স্বীকার করে নেন যে তিনি ভুল করেছেন। এরপর রেস্তরাঁর অন্যান্য কর্মকর্তাদেরও অভিযোগ জানান সায়ক।

Post Views: 117

Continue Reading

Previous: মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন সুনেত্রা পাওয়ার
Next: রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে সামলেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তাও

সম্পর্কিত গল্প

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026

You may have missed

AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026
ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.