Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে সামলেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তাও

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে সামলেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তাও

Online Desk জানুয়ারি 31, 2026
20260131_120430.jpg

ওঙ্কার ডেস্ক: দুঁদে পুলিশ কর্তা পীযূষ পাণ্ডেকে রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগ করা হয়েছে। ৩১ জানুয়ারি রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারের মেয়াদ শেষ হওয়ার আগে তাঁকে এই পদের জন্য ঘোষণা করা হল।

১৯৯৩ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার পীযূষ পাণ্ডে এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রধানমন্ত্রী মনমোহন সিং এর জমানায় তিনি এসপিজিতে ছিলেন। পরে নরেন্দ্র মোদী যখন দেশের প্রশাসনিক প্রধান হন, তাঁর নিরাপত্তার দায়িত্বও সামলেছেন পীযূষ। ২০১৫ সালে এসপিজি-তে তাঁর মেয়াদ শেষ হয়। কিন্তু তাঁর কাজের জন্য প্রায় দু’বছর আরও এক্সটেনশন দেওয়া হয়। সেই সময়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে মেডেলও পান তিনি। অভিজ্ঞ পুলিশ কর্তা পীযূষ মুখ্যমন্ত্রীর ডিরেক্টর সিকিউরিটি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পীযূষ পাণ্ডে বিটস থেকে প্রযুক্তি নিয়ে স্নাতক করেছেন। পরে কানপুর আইআইটি থেকে এম-টেক করেছেন। পড়াশোনা সম্পন্ন করে ইউপিএসসি পরীক্ষায় পাশ করে পুলিশ সার্ভিসে কাজে যোগদান করেন। প্রশাসনিক পর্যবেক্ষকদের মতে, আপাতত ভারপ্রাপ্ত ডিজি হিসেবে পীযুষ পাণ্ডেকে নিয়োগ করা হলেও এই পদে স্থায়ী ভাবে তাঁকেই নিযুক্ত করা হতে পারে আগামীতে। চলতি বছরেই রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে পীযুষকে এই পদে নিয়োগ তাৎপর্যপূর্ণ। বিগত দিনের ইতিহাস ঘাঁটলে বোঝা যায়, নির্বাচনের আগে রাজ্য পুলিশের ডিজিকে সাময়িক ভাবে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সেই পদে অন্য কোনও কর্তাকে দিয়েছে। পীযূষের ক্ষেত্রেও তা ঘটে কিনা সময়ই বলবে।

Post Views: 187

Continue Reading

Previous: মাটন স্টেকের বদলে প্লেটে এল বিফ!! ফেসবুকে লাইভে ক্ষোভ উগরে দিলেন সায়ক চক্রবর্তি
Next: মনোজকে ভার্মাকে সড়িয়ে কলকাতা পুলিশের নয়া কমিশনার সুপ্রতিম সরকার

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.