Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মনোজকে ভার্মাকে সড়িয়ে কলকাতা পুলিশের নয়া কমিশনার সুপ্রতিম সরকার

মনোজকে ভার্মাকে সড়িয়ে কলকাতা পুলিশের নয়া কমিশনার সুপ্রতিম সরকার

Online Desk জানুয়ারি 31, 2026
supratim-s.png

ওঙ্কার ডেস্ক: কলকাতা পুলিশের শীর্ষ পদে বড় প্রশাসনিক রদবদল ঘটল। রাজ্য সরকার আকস্মিক সিদ্ধান্তে বর্তমান পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তাঁর জায়গায় সিনিয়র আইপিএস অফিসার সুপ্রতীম সরকারকে নতুন কলকাতা পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করেছে। নবান্ন থেকে জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তিতে এই বদলির কথা জানানো হয়েছে।
দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন সুপ্রতীম সরকার এতদিন দক্ষিণবঙ্গের অতিরিক্ত মহাপরিচালক পদে কর্মরত ছিলেন। বিভিন্ন জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মাঠপর্যায়ের পুলিশি কাজের অভিজ্ঞতা থাকায় তাঁকেই মহানগরের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। দায়িত্ব নেওয়ার পর শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, মনোজ কুমার ভার্মাকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়নি। তাঁকে রাজ্য পুলিশের সিকিউরিটি বিভাগের ডিরেক্টর পদে পাঠানো হয়েছে। এই বিভাগ রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব সামলায়। ফলে প্রশাসনিক কাঠামোর ভেতরেই তাঁকে অন্য গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছে।
রাজ্য পুলিশের উচ্চপদে একাধিক রদবদলের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সামনে বাংলার বিধানসভার নির্বাচনের কারণে রাজ্যে একেধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি থাকায় আইন-শৃঙ্খলা ব্যবস্থার এই পরিবর্তন বলে মনে করছে প্রশাসনিক মহল। নতুন কমিশনারের ওপর এখন শহর কলকাতার সার্বিক নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক পরিষেবার মানোন্নয়নের বড় দায়িত্ব এসে পড়েছে।

Post Views: 137

Continue Reading

Previous: রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে সামলেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তাও
Next: বেলডাঙায় অশান্তির ঘটনায় তদন্তভার এনআইএ-এর হাতে

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.