Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বেলডাঙায় অশান্তির ঘটনায় তদন্তভার এনআইএ-এর হাতে

বেলডাঙায় অশান্তির ঘটনায় তদন্তভার এনআইএ-এর হাতে

Online Desk জানুয়ারি 31, 2026
20260131_122714.jpg

ওঙ্কার ডেস্ক: ঝাড়খণ্ডে বাংলার পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের বেলডাঙা। সেই ঘটনায় এবার তদন্তভার দেওয়া হল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-এর হাতে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নির্দেশিকা জারি করে এমনটা জানানো হয়েছে। সূত্রের খবর, বেলডাঙায় অশান্তির ঘটনায় তদন্তের জন্য সাত থেকে আট সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হবে। যে দল থানা থেকে কেস ডায়রি সংগ্রহ করবে।

সম্প্রতি ঝাড়খণ্ডে কাজে গিয়ে ‘খুন’ হন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখ (৩৭)। বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন তিনি। পেশায় ফেরিওয়ালা আলাউদ্দিনের দেহ ঝাড়খণ্ডে তাঁর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। যদিও পরিবারের দাবি, ওই শ্রমিক আত্মহত্যা করেননি। তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে ওঠে বেলডাঙা। জাতীয় সড়ক অবরোধ করা হয়। রেললাইনেও অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

উল্লেখ্য, বেলডাঙার অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। আদালতের প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চ জানায়, এই ঘটনায় তদন্তভার এনআইএ এর হাতে যাবে কিনা তা নির্ধারণ কতবে কেন্দ্রীয় সরকার। হাইকোর্টের সেই মন্তব্যের কয়েক দিনের মধ্যে তদন্তভার গেল এনআইএ এর হাতে।

Post Views: 232

Continue Reading

Previous: মনোজকে ভার্মাকে সড়িয়ে কলকাতা পুলিশের নয়া কমিশনার সুপ্রতিম সরকার
Next: বিএলএ ২ দের নিয়ে কালীঘাটে বৈঠক মমতার, বাদ যাওয়া ভোটারদের নামের তালিকা চেয়ে নির্দেশ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.