Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিএলএ ২ দের নিয়ে কালীঘাটে বৈঠক মমতার, বাদ যাওয়া ভোটারদের নামের তালিকা চেয়ে নির্দেশ

বিএলএ ২ দের নিয়ে কালীঘাটে বৈঠক মমতার, বাদ যাওয়া ভোটারদের নামের তালিকা চেয়ে নির্দেশ

Online Desk জানুয়ারি 31, 2026
20260131_125915.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া একাধিক জীবিত ভোটারকে মৃত বলে দেখানো হয়েছে বলে অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে। আবার শুনানির নামে হেনস্থা করা হচ্ছে বলে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন ভোটাররা। নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শেষের পথে। এই আবহে কালীঘাটে বিএলএ ২ এবং কাউন্সিলদের নিয়ে বৈঠক থেকে কড়া নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্দেশ দেন, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাঁদেরকে শুনানিতে ডাকা হচ্ছে তাঁদের এবং যাঁদের নাম বাদ পড়ছে তাঁদের সকলের নামের তালিকা প্রস্তুত রাখতে হবে।

শুক্রবার সন্ধ্যায় ওই বৈঠকে তিনি বলেন, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুনানিতে যাদের ডাকা হয়েছে আর চূড়ান্ত তালিকায় যাদের নাম বাদ যাবে, তাদের তালিকা আমার চাই।’ মাইক্রো অবজার্ভারদের নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নির্বাচন কমিশনে এমন কোনও পদ নেই। বিজেপি এই পদ তৈরি করেছে। তাই মাইক্রো অবজার্ভারদের কথা মেনে চলার দরকার নেই।

উল্লেখ্য স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালতে শুনানি হওয়ার সম্ভাবনা। এদিকে ১ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাই ৪ তারিখের শুনানিতে তিনি নিজেই সশরীরে আদালতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘অনুমতি পেলে আমি সুপ্রিম কোর্টের শুনানিতে কমন ম্যান হয়ে থাকতে চাই।’ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, প্রয়োজনে তিনি রাজ্যবাসীর হয়ে আইনজীবী হিসেবে সওয়াল করবেন আদালতে। তবে ওই দিন সুপ্রিম কোর্টে তাঁকে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে নাকি সাধারণ হিসেবে উপস্থিত থাকবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

Post Views: 192

Continue Reading

Previous: বেলডাঙায় অশান্তির ঘটনায় তদন্তভার এনআইএ-এর হাতে
Next: নামখানায় ১৩২৯ জনের মধ্যে ৬৫০ জনকে এসআইআর হেয়ারিং-এ ডাক; বাজনা বাজিয়ে প্রতিবাদে ভোটাররা

সম্পর্কিত গল্প

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026

You may have missed

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.