Skip to content
অক্টোবর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • ককরোচদের বিক্ষোভের দিন দিল্লিগামী এক্সপ্রেস বাতিল! রেলের সিদ্ধান্তে বিতর্ক

ককরোচদের বিক্ষোভের দিন দিল্লিগামী এক্সপ্রেস বাতিল! রেলের সিদ্ধান্তে বিতর্ক

Online Desk অক্টোবর 9, 2026
train.jpg

ওঙ্কার ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী শনিবার দিল্লিতে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। আর ওই দিনেই দিল্লিতে পৌঁছনোর কথা থাকলেও বাতিল করা হল হাওড়া ও শিয়ালদহ থেকে ছাড়া দুটি রাজধানী এক্সপ্রেস। শুক্রবার রেলের তরফে জারি করা নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে হাওড়া-নিউ দিল্লি এবং শিয়ালদহ-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস।

রেলের নির্দেশ অনুযায়ী, শুক্রবার দুপুর ২টোর পরে যাত্রা শুরু করে শনিবার ভোর ৪টে থেকে দুপুর ২টোর মধ্যে নয়াদিল্লি বা হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছনোর কথা ছিল যে মেল ও এক্সপ্রেস ট্রেনগুলির, সেগুলির পরিষেবা বাতিল করা হচ্ছে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার যাত্রা শুরুর কথা ছিল ১২৩০১ নম্বর হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের। তা বাতিল করা হয়েছে। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১২৩১৩ নম্বর শিয়ালদহ-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের ক্ষেত্রেও। রেলের কোচিং ডিরেক্টরেটের নির্দেশিকায় বলা হয়েছে, নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনের আশপাশে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। সেই পরিস্থিতি বিবেচনা করেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত কয়েক দিন ধরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে একাধিক প্রতিবাদ কর্মসূচি চলছে। শনিবার, ১০ অক্টোবর যন্তর মন্তরে জমায়েতের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। এই জমায়েতকে ঘিরে রাজধানীতে যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ওই কর্মসূচির কারণে শহরের বিভিন্ন এলাকায় যানজটের আশঙ্কাও রয়েছে।

Continue Reading

Previous: পেঁপে খেতে না চাইলেও খাবে আঙুল চেটে! বানিয়ে নিন মজাদার পেঁপে কুঁড়ে:
Next: ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই

সম্পর্কিত গল্প

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026

You may have missed

Delhi-police.jpg

সাংবাদিকরা যেন পুলিশের কাজে বাধা না হয় ! দিল্লি পুলিশের নির্দেশিকা

Online Desk অক্টোবর 9, 2026
SC.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 9, 2026
1000419569.webp

মুসলিম গড়ে পদ্ম, শুভেন্দুর বাড়ানো ‘বন্ধুত্বের হাতে’ ভরসা রেজিনগরের, ভোটলুটের পাল্টা তোপ বিরোধীদের

Online Desk অক্টোবর 9, 2026
1000419352.webp

পুজোয় ছাতা সঙ্গী, অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, জানাল হাওয়া অফিস

Online Desk অক্টোবর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.