ওঙ্কার ডেস্কঃ এবারে প্রকাশ্যে ইস্টবেঙ্গল ওর ইমামির গৃহযুদ্ধ। অনেকদিন ধরে ই ইস্টবেঙ্গল আর ইমামি গোষ্ঠীর মধ্যে ঝামেলা শোনা গেছিল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যেহেতু ইমামি গোষ্ঠী কে ক্লাবে এনেছেন সেই কারণে একপ্রকার মুখ্যমন্ত্রীর নির্দেশে গত ৩ বছরে একবারও ক্লাব আর ইনভেস্টর গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে মুখ খোলেনি। তবে ইস্টবেঙ্গল কর্তা রা বারবার অভিযোগ করতেন ই মামি দল গঠনে টাকা খরচ করতে চায় না। আর আসন্ন আইএসএলে ইমা মি গোষ্ঠী যুবভারতী তে না খেলে কিশোর ভারতীতে খেলবে। এই বিষয়ে ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার সাফ জানালেন, তাঁদের সমর্থক দের সাচ্ছন্দ বিচারে কিশোর ভারতী উপযুক্ত নয়। মেম্বার রা সবাই যেতেও পারবে না। তাই তারা কিশোর ভারতীতে খেলা হলে দেখতে যেতে পারবেন না। এরপরই দেবব্রত যোগ করেন,’ইমামির কাজে আমরা কৃতজ্ঞ। কারণ কঠিন সময়ে ওরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তবে ওঁরা আমাদের প্রায়ই বলে থাকেন, খেলাধূলায় ওঁদের বিশেষ আগ্রহ নেই। ধার্মিক বিষয়েই ওঁদের ফোকাস। আমাদের বিকল্প ইনভেস্টর খোঁজার কথা বলেছেন। যতদিন না বিকল্প হিসেবে কাউকে পাচ্ছি, ওঁরা ইনভেস্ট করতে রাজি।’পাল্টা ইমামি প্রধান আদিত্য আ গর ওয়াল বললেন,’আমি ওঁর মন্তব্য শুনিনি। তবে এই সম্পর্ক অন্য রকম ভাবে হয়। শুধুমাত্র টাকার সম্পর্ক হয় না। আমাদের সম্পর্ক টাকার চেয়ে অনেক উঁচুতে। ইস্টবেঙ্গল ক্লাব খেলতে থাকবে। যতদিন না ক্লাব আমাদের বারণ করছে, আমরা বিনিয়োগ করে যাব। আমরা ফুটবল টা ভালোবেসে করি। ইস্টবেঙ্গল আমাদের কাছে আবেগ।’
