Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘ইন্ডিয়ার লোকেরা এপারে চলে আসুন, প্রশাসন দেখে নেবে’, মালদহে বললেন মমতা

‘ইন্ডিয়ার লোকেরা এপারে চলে আসুন, প্রশাসন দেখে নেবে’, মালদহে বললেন মমতা

Online Desk জানুয়ারি 21, 2025
FotoJet.jpg

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সীমান্তে অবৈধ অনুপ্রবেশের জন্যে সীমান্ত রক্ষী বাহিনীকে কাঠগড়ায় তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের গোড়ায় তিনি দাবি করেন, সীমান্ত রক্ষার দায়িত্ব যাঁদের হাতে, তাঁরা নিজেরাই দায়িত্ব নিয়ে অনুপ্রবেশ করাচ্ছে। মঙ্গলবার মালদহের সভা থেকে ফের সীমান্ত সমস্যা নিয়ে মুখ খুললেন মমতা। তিনি ‘ইন্ডিয়ার’ লোকেদের এপারে চলে আসার কথাও বলেছেন।
মঙ্গলবার মালদহের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ওপার বাংলায় সমস্যা হচ্ছে। সীমান্তের দায়িত্ব বিএসএফের। তবে কোনও অন্যায় হলে আমরা দেখে নেব। আপনারা মনে রাখবেন, বিএসএফের সঙ্গে ওঁদের বচসা হলে, গ্রামবাসীরা সেখানে যাবেন না।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘পুলিশকে বলব মাইকিং করতে। ইন্ডিয়ার লোকেরা এপারে চলে আসুন। বাকিটা প্রশাসন দেখে নেবে।’
এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও সংযোজন, ‘আমাদের সম্পর্ক হয়তো একদিন ভালো হয়ে যাবে’। মমতা এও বলেছেন, ‘যেন কোনও সমাজবিরোধী তথা জঙ্গি এপার বাংলার কোথাও ভাড়া নিয়ে বাসা না বাঁধে। ঘুঘুর বাসা যেন না হয়। তা হলে সমাজের ক্ষতি, রাজ্যের ক্ষতি, দেশের ক্ষতি’ ।
এদিন সীমান্ত সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশের সীমান্ত মালদহ। ফলে প্রশাসনকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। যেন কেউ কোনও গুন্ডামি করতে না পারে।’

Post Views: 95

Continue Reading

Previous: ব্যারাকপুরের শপিং মলে ভয়াবহ আগুন,ভস্মীভূত একটি রেস্তোরাঁ
Next: ‘মাফিয়াদের কোনও জায়গা নেই’, দুলালের স্ত্রীকে পাশে নিয়ে মালদহে বার্তা মমতার

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.