Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘মাফিয়াদের কোনও জায়গা নেই’, দুলালের স্ত্রীকে পাশে নিয়ে মালদহে বার্তা মমতার

‘মাফিয়াদের কোনও জায়গা নেই’, দুলালের স্ত্রীকে পাশে নিয়ে মালদহে বার্তা মমতার

Online Desk জানুয়ারি 21, 2025
FotoJet-2.jpg

নিজস্ব প্রতিনিধি, মালদহ: সভ্যসমাজে মাফিয়াদের কোনও জায়গা নেই। মঙ্গলবার মালদহের সভা থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উপস্থিত ছিলেন নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি চৈতালিকে বলব ও যেন বাবলার (দুলাল) অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে। সকলে তোমার সঙ্গে আছি।’ মালদহে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের খুনের ঘটনায় ইতিমধ্যে পুলিশকে দলমতনির্বিশেষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে গ্রেফতার হয়েছে একাধিক দুষ্কৃতী।
এদিনের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা, ‘এই সমাজে মাফিয়াদের জায়গা নেই। যারা সন্ত্রাস চালায় তাদের জায়গা নেই সমাজে। যাঁরা মানুষকে ভালবাসেন, তাঁরা আমার স্বর্গ। যাঁরা সেবা করেন, যাঁরা দরিদ্র মানুষকে কাছে টেনে নেন, ওঁরা আমার ভালবাসা, আমার মানবিকতা।’ প্রসঙ্গত, দুলাল সরকার খুনের ঘটনার পর মালদহে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসে।

Post Views: 99

Continue Reading

Previous: ‘ইন্ডিয়ার লোকেরা এপারে চলে আসুন, প্রশাসন দেখে নেবে’, মালদহে বললেন মমতা
Next: উত্তরপ্রদেশে পুলিশ হেফাজতে মৃত ৪০ বছরের এক ব্যক্তি, নির্যাতনের অভিযোগ পরিবারের

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.