Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • উদ্বোধন হলো ইন্ডিয়ান কফি হাউসের বালিগঞ্জ শাখার

উদ্বোধন হলো ইন্ডিয়ান কফি হাউসের বালিগঞ্জ শাখার

Online Desk মে 6, 2024
IMG-20240505-WA0150.jpg

নিজস্ব প্রতিনিধি : কফি হাউস মানেই যেন এক নস্টালজিয়া। যারা ছোটো থেকে বড় হয়েছেন তাদের স্কুল জীবন থেকে কলেজ জীবন এমনকি কৈশোর থেকে তরুণ, যুবক থেকে বার্ধক্য র সাথে জড়িয়ে আছে কফি হাউস। সাহারা কুইন এর সাথে ইন্ডিয়ান কফি হাউস যৌথ ভাবে আজ তাদের পথ চলা শুরু করলো। বালিগঞ্জ এর বিজন সেতুর পাশে অবস্থিত এই কফি হাউস সম্পূর্ন ভাবে ঝা চকচকে বাতানকুল পরিবেশে যে কোনো ব্যক্তির কফি খেতে বেশ ভালো লাগবে। আজ ৫ ই মে ২০২৪ রবিবার বিকেলে এই কফি হাউস এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার, গায়ক সুদেব দে,
বিশিষ্ট নাট্যকর্মী অভিনেত্রী নীলিমা চক্রবর্তী, সঙ্গীত শিল্পী কল্যাণ সেনবরাট সহ পাবলিশার্স এন্ড বুক সেলার গ্রিলড এর মাননীয় সম্পাদক সুধাংশু শেখর দে মহাশয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাননীয় শ্রী দিব্যেন্দু দত্ত মহাশয়। আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক এবং স্বারক তুলে তুলে দেওয়া হয় ইন্ডিয়ান কফি হাউসের পক্ষ থেকে। উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন কফি হাউস সোশ্যাল সার্ভিস এসোসিয়েশনের সম্পাদক মাননীয় শ্রী অচিন্ত্য লাহা।
ইন্ডিয়ান কফি ওয়ার্কার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এর মাননীয় সম্পাদক সারফরাস আহমেদ বলেন দক্ষিণ কলকাতার অনেক মানুষের দীর্ঘদিনের দাবি মেনে এই কফি হাউস আমরা শুরু করলাম। ১৮০০ স্কোয়ার ফুটের এই কফি হাউসে বসার ব্যবস্থা আছে এক সাথে ৭৮ জনের।
কলকাতার কলেজ স্ট্রিটের ইন্ডিয়ান কফি হাউস শুরু হয়েছিলো ঐতিহ্যমন্ডিত অ্যালবার্ট হলে। প্রসঙ্গত উল্লেখ্য এ বছর পহেলা বৈশাখে ইন্ডিয়ান কফি হাউসের নিজস্ব শাখা উদ্বোধন হয়েছিল বহরমপুরের ডাকবাংলোতে। একশো বছর পার হয়ে গেছে এই কফি হাউসের নস্টালজিয়া।
শ্রীরামপুর, ডায়মন্ডহারবার , দীঘার পর এই বালিগঞ্জ এ ফ্রাঞ্চাইসি কফি হাউসের পথ চলা শুরু হলো।

Post Views: 108

Continue Reading

Previous: প্রচারে গিয়ে হামলার মুখে আরামবাগের তৃনমূল প্রার্থী মিতালি বাগ
Next: নারিন ঝড়ে উড়ে গেল লখনউ

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.