Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দুর্গাপুর ধর্ষণকাণ্ডের প্রতিবাদে পথে নামল প্রেসিডেন্সির সিপিএম ছাত্র সংগঠন ! কলেজ স্ট্রিট অবরোধ

দুর্গাপুর ধর্ষণকাণ্ডের প্রতিবাদে পথে নামল প্রেসিডেন্সির সিপিএম ছাত্র সংগঠন ! কলেজ স্ট্রিট অবরোধ

Online Desk অক্টোবর 14, 2025
SFI.jpg

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে একের পর এক ঘটে চলেছে ধর্ষনের মতো নৃশংস ঘটনা। আরজিকর মেডিক্যাল কলেজ, কসবা আইন কলেজ, সম্প্রতি দুর্গাপুর মেডিক্যাল কলেজের ধর্ষণকান্ড সামনে এসেছে। এই ইস্যুতে এবং পাশাপাশি সরকারী কলেজ গুলিতে নির্বাচন সহ একাধিক দাবি নিয়ে

দুর্গাপুর মেডিক্যাল কলেজে ছাত্রী ধর্ষণের প্রতিবাদে পথে নামলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এফ এফ আই ইউনিটের ছাত্র-ছাত্রীরা। মঙ্গলবার কলেজস্ট্রীটের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তারা। মুখ্যমন্ত্রীর ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখায় এসএফআইয়ের ছাত্র ছাত্রীরা। তাদের হাতে ছিল প্রতিবাদী প্ল্যাকার্ড। দুর্গাপুরে ছাত্রী ধর্ষণের ঘটনায় ধিক্কার জানাতে থাকে ওই বাম ছাত্র ইউনিয়ন। সেই সঙ্গে আন্দোলনকারীরা দাবি জানাতে থাকে, সর্বত্র চাই নারী সুরক্ষা ও প্রেসিডেন্সি কলেজের নির্বাচন নিয়েও।

ক্যাম্পাসে ক্যাম্পাসে থ্রেট কালচার, ছাত্রীদের উপর নির্যাতনের বিরুদ্ধে এদিন তারা সরব হয়। এই প্রসঙ্গে প্রেসিডেন্সি ইউনিট এস এফ আই বিতান ইসলাম বলেছেন, “আজকে আমরা মূলত দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাতে আমরা সমবেত হয়েছি। এছাড়াও বাংলার বুকে একাধিক কলেজ ক্যাম্পাসে নারীরা সুরক্ষিত নয়। আমাদের দাবি, কলেজ ক্যাম্পাস সহ সমাজের সর্বত্র জায়গায় নারী সুরক্ষা চাই।”

একইসঙ্গে দীর্ঘদিন কলেজ ক্যাম্পাসে নির্বাচন বন্ধ থাকায় ICC গঠন করা যাচ্ছে না বলে অভিযোগ আনে প্রেসিডেন্সির সিপিএম ছাত্র সংগঠক। তাদের দাবি, অবিলম্বে কলেজ ক্যাম্পাসে নির্বাচনের ব্যবস্থা করা হোক। এই বিক্ষোভের ফলে কলেজস্ট্রিটে এদিন ব্যাপক জানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ ধরে আটকে পড়ে যান চলাচল।

Post Views: 156

Continue Reading

Previous: সংকটে বাংলাদেশ ! পুনর্জাগরণের জন্য চাই সাহস, সততা ও কল্যাণমুখী আদর্শ
Next: কর্মচারীদের সামাজিক সুরক্ষার আওতায় আনতে চায় কেন্দ্র, নথিভুক্তিকরণ অভিযান শুরু

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.