Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে রাজ্যের ভূমিকা সম্পর্কে হলফনামা চাইল হাইকোর্ট

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে রাজ্যের ভূমিকা সম্পর্কে হলফনামা চাইল হাইকোর্ট

Online Desk জুলাই 3, 2025
750x450_360385-kolkata-high-court-.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: দীর্ঘ দিন ধরে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না। যা নিয়ে বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলি সরব। এই আবহে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনে রাজ্যের ভূমিকা ঠিক কতটা, তা জানতে রাজ্য সরকারের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট।

বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এদিন রাজ্যের কাছে জানতে চেয়েছে, ছাত্র সংসদের নির্বাচনে রাজ্য সরকারের হস্তক্ষেপের কোনও ভূমিকা রয়েছে কিনা। রাজ্যের তরফে এদিন আদালতে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালতে রাজ্যের আইনজীবী বলেন, বহু কলেজে ছাত্র সংসদ রয়েছে। অ্যান্টি-র্যা গিং কমিটিও রয়েছে। তবে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে উপাচার্য না থাকায় নির্বাচন সম্ভব হয়নি। তিনি বলেন, কেন্দ্রের কাছে উপাচার্য নিয়োগের জন্য নাম পাঠালেও অনুমোদন আসেনি।

তবে মামলাকারীদের পক্ষের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী চট্টোপাধ্যায় যুক্তি দেন, রাজ্যের একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উপাচার্য রয়েছেন। কিন্তু সেসব জায়গায় কেন ভোট হচ্ছে না? যদিও এই প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি রাজ্যের কাছে। হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন বলেন, ‘কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে রাজ্য সরকারের ভূমিকা কতটা, তা হলফনামার মাধ্যমে জানাতে হবে।’ এই মামলার পরবর্তী শুনানি চলতি জুলাই মাসের ১৭ তারিখে। তার আগে রাজ্যকে সবিস্তারে জানাতে বলেছে আদালত।

Post Views: 179

Continue Reading

Previous: মাইগ্রেশান সার্টিফিকেট নেই পড়াশোনা বন্ধ একাদশ শ্রেণির পড়ুয়ার
Next: কালীঘাটকে ৪ গোল দিয়ে লিগের প্রথম জয় বাগানের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.