Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মাইগ্রেশান সার্টিফিকেট নেই পড়াশোনা বন্ধ একাদশ শ্রেণির পড়ুয়ার

মাইগ্রেশান সার্টিফিকেট নেই পড়াশোনা বন্ধ একাদশ শ্রেণির পড়ুয়ার

Online Desk জুলাই 3, 2025
book-c.jpg

নিজস্ব সংবাদদাতা , দক্ষিন চব্বিশ পরগণা : পেটের টানে গুজরাতের পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন বাংলার সেখ পরিবার । সম্প্রতি বাংলাদেশী সন্দেহে গুজরাতে বাঙালীদের উপর পুলিশের অত্যাচার শুরু হয় বলে অভিযোগ। অগত্যা আতঙ্কে বাংলায় ফিরে আসতে হয়। কিন্তু ফেরার পর এ রাজ্যে একাদশ শ্রেণির পড়ুয়া মেয়ের স্কুলে ভর্তি নিয়ে আতান্তরে পড়েছেন ডায়মন্ড হারবারের ষাটমনীষার সেখ পরিবার। মাইগ্রেশান সার্টিফিকেট না থাকায় কোন স্কুল ভর্তি নিচ্ছে না বলে অভিযোগ তাদের। বাধ্য হয়ে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন পরিবারটি।
তাদের দাবি, এখানকার স্কুলে তাদের একমাত্র মেয়ের পড়াশোনার ব্যবস্থা করুক রাজ্য সরকার। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিজেপিকে কটাক্ষ করে সুর চড়িয়েছে তৃণমূল। তবে বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।
বছর সাতেক আগে গুজরাতের সংগ্রামপুরা এলাকায় পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন নিয়ামতআলি সেখ ও তার স্ত্রী সাবিনা বিবি। নিয়ামত ট্রেলারিংয়ের কাজ করতেন। স্ত্রী সাবিনা ভাড়া বাড়িতে বসেই জরির কাজ করতেন। সেখানকার একটি স্কুলে পড়াশুনো করতো তাদের একমাত্র মেয়ে বছর সতেরোর সুমাইয়া খাতুন। সম্প্রতি মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল সুমাইয়া। কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধের সংঘর্ষ বিরতির পর আচমকা বেআইনিভাবে ভারতে ঢুকে পড়া বাংলাদেশীদের ধরপাকড় শুরু হয়। অভিযোগ, বাংলাদেশী সন্দেহে বাঙালীদের উপর অত্যাচার শুরু করে সেখানকার পুলিশ। ফলে আতঙ্ক গ্রাস করে বাংলাভাষী এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের মধ্যে।

Post Views: 210

Continue Reading

Previous: প্রাকৃতিক বিপর্যয় কেড়ে নিয়েছে মৎস্যজীবীদের পেটের ভাত, তাই ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন মৎস্যজীবীরা
Next: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে রাজ্যের ভূমিকা সম্পর্কে হলফনামা চাইল হাইকোর্ট

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.